অপ্রিয় এবং অবাঞ্ছিত... পাঠক, আপনি কি সুস্থ আছেন? তাহলে ছবিটি দেখে আন্দাজ করে বলুন ত, ছেলেটার বয়স দেখে কি মনে হচ্ছে যে সে একজন যুদ্ধাপরাধী হতে পারে? পিকেটাররা কি এইভাবে স্কুলব্যাগ হাতে নিয়ে পিকেটিং করে? ছেলেটার হাতের ব্যাগ দেখে কি মনে হচ্ছে সে চাঁদাবাজী করা টাকা ওই ব্যাগের ভিতরে রাখে? ওই কৈশোর-না-পেরোনো চেহারা দেখে কি মনে হচ্ছে সে কোনও ভয়ংকর সন্ত্রাসী বা সিরিয়াল কিলার? আপনার বিবেক যদি না বলে থাকে, তাহলে জানুন, এই ছবিটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধিকার আদায়ের আন্দোলনরত ছাত্রদের উপর পুলিশ আর ছাত্রলীগের নগ্ন পৈশাচিক হামলার খন্ডচিত্র। একদলা থুথু আর উন্মাদ করা অভিশাপ দেই পিশাচগুলোকে। আর কী বলব? আপনারাই বাকীটা বলুন। ছবিঃ অপ্রকাশিত
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।