আমাদের কথা খুঁজে নিন

   

অ আ আজকের লেখালেখি - ২৮২ (পাপীকে নয় পাপকে ঘৃনা করো)

কাঁদছো !! কান্নাতে তোমাকে দারুণ দেখায় ! বর্তমান পরিস্থিতি এমন দাড়াঁচ্ছে তাতে আমাদের সেই ছোটবেলাকার চিরন্তন সত্য বানী , “পাপীকে নয় পাপকে ঘৃনা করো”, এখন নিজেই হাস্যরসের পাত্র। যে সময় এই বানীটা দেওয়া হয়েছিল সেই আজকের মতন সমাজের অবক্ষয় শুরু হয়েছিল, সর্বত্র হানাহানি বেড়ে গিয়েছিল । মানুষ যখন পশুত্বকে বরন করে তখন সেই পশুত্ব নিজের প্রিয় মানুষকে হত্যা করতে দ্বিধাবোধ করে না কেননা, মনুষত্ববোধ তাদের ভিতর অনুপস্থিত থেকে যায়। তাই সর্বত্র ঘৃণা থেকে মানুষকে হত্যা করা হচ্ছে। হিংসায় প্রতিহিংসা বাড়ছে। আজ এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, বলে কয়ে মানুষ মেরে ফেলা হচ্ছে। যে মরছে সে হত্যাকারীর চোখে একজন জামাত নয়তো আওয়ামী লীগ নয়তো বিএনপি। যে মরছে সে কিন্তু সাধারন মানুষ, তার অপেক্ষাতে থাকে তার ঘরের সন্তান খেলনার দাবী নিয়ে , না মিলতে থাকা অংক খাতা নিয়ে ছোট ভাই, বাবা থাকে এক সাথে রাতে খাবে বলে, মা থাকে ভাতের থালা হাতে ধরে, ছোট বোনটা নতুন পুতুলের আব্দার নিয়ে, প্রিয়তমা অপেক্ষায় ফোন হাতে রেখে । ২০ই মার্চ, ২০১৩ -------------------------------------------------------------------------------- লেখালেখি ৩৬৫ প্রজেক্ট ২৮২/৩৬৫

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।