Still student পাওলিন পর্টার। সবাই আদর করে ডাকে ‘পাওলি’। বয়স ৪৭ বছর। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টোর বাসিন্দা পাওলিন পর্টার ওজনে ৩১৭ কিলোগ্রাম। প্রায় ৮ মণ।
সমপ্রতি গিনেস বুকে নাম তুলেছেন বিশ্বের সবচেয়ে বেশি ওজনের নারী হিসেবে। ২০১২ সালের গিনেস বুকের নতুন সংস্করণে সগর্বে চলে আসছে তার নাম।
দিনের শুরুতে ব্রেকফাস্টে পাওলির লাগে এক ডজন ডিম, দুই কেজি মাংসের চপ, চার টুকরা আলু দিয়ে তৈরি হ্যাশ ব্রাউন, বড় ১০ টুকরা মাখন-পাউরুটি, আধা লিটার আইসক্রিম আর লিটারখানেক মিল্ক শেক। এই তো গেল সকালের নাশতা। খাওয়া-দাওয়া নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে পাওলি বলেন, ব্রেকফাস্টে এ আর তেমনকি! পরিমাণটা যা একটু বেশি।
সাধারণ মার্কিন পরিবারে ১০ জন এটা দিয়ে ব্রেকফাস্ট করতে পারেন, এই যা। এরপর রয়েছে দুপুরের খাবার। কিন্তু দুপুরের খাবার সম্পর্কে ধারণা দিতে নারাজ তিনি। তার মতে, অন্য কেউ এ গোপন ফর্মুলা পেলে খুব শিগগিরই তার বিশ্ব রেকর্ড ভেঙে ফেলতে পারেন। তবে রাতের খাবারের কথা তিনি নিজেই অকোপটে স্বীকার করেন।
তিনি জানান, রাতে আটটি পিত্জা, বড় এক বাটি পেস্তা বাদাম আর এক কেজি মাংস খান। অতিরিক্ত ওজনের কারণেই স্বামী অ্যালেক্সের সঙ্গে সমপ্রতি বিচ্ছেদ ঘটেছে তার। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।