আমাদের কথা খুঁজে নিন

   

আজ ১৬ সেপ্টেম্বর রাত ২টায় বাংলেদেশে ছেলেমেয়ের আসল প্রেমের স্বাধীনতা ঘোষনা করা হল।

ভালোর স্বপক্ষে থাকুন সে যেই হোক, আর অন্যায়ের বিরুদ্ধে থাকুন সে যেই হোক। বাবা, মা, দল, গোত্র, গোষ্ঠী এসব ভালো কিংবা অন্যায় নির্ধারণ করে না। আজ আমি অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মনে (ও কিঞ্চিত্‌ আনন্দে যদি পেয়ে যাই) এই বলে আক্ষেপ করছি যে, আমি এবং আমার মত অনেক পুরুষেরা বয়স অনেক হওয়া সত্ত্বেও (আমার বয়স ২৩ +) কোন মেয়ের সাথে প্রেম করতে পারি নাই। কিন্তু মাত্র ১৫-২৩ বছরের মেয়েরা চুটিয়ে প্রেম করছে (তাও বা কেউ কেউ একাধিক)। এমতাবস্থায় আমি কতিপয় পুরুষ সমাজের পক্ষে স্বাধীনতা ঘোষনা করলাম......আপানাদের যার যা কিছু আছে তাই নিয়ে ঘর থেকে বের হয়ে যান......।

মনে রাখবেন প্রেম যখন করি নাই কাউকে প্রেম দুইটা করতে দিব না...... দেখি মেয়েরা কোথায় যায় (বাংলাদেশে শতকরা মেয়ে পুরুষের হিসাব অনুযায়ী ১টা ছেলে ১টা মেয়ে পাবে...)। তাহলে আর দেরি নয় এখনি যুদ্ধে ঝাপিয়ে পড়ুন। মনে রাখবেন আমাদের উদ্দেশ্য একটাই নিজে প্রেম করব এবং অন্যকেউ প্রেম করতে দিব, (কাউকে ডাবল প্রেম করতে দিব না)। আরেক কথা না বললেই নয়, আমাদের এই যুদ্ধের অন্যতম কারন হল আমরা চাই সকলে প্রকৃত প্রেম করুক, ভালোবাসুক, বিয়ে করুক, সংসার করুক এবং একদিন মরে যাক (মরার পরও প্রেম করুক)। কিন্তু আমরা প্রেমের নামে কাউকে ছিনিমিনি খেলতে দেব না... কাউকে প্রেমের নামে টাইম পাস করতে দিব না, নিজেও টাইম পাস করব না।

আজ আর নয়, কথায় নয়...যুদ্ধের মাঠে যেন দেখা হয়!!! প্রেমের স্বাধীনতা যুদ্ধে আপনাদের সকলের ব্যাপক অংশগ্রহন আশা করছি। ছেলেমেয়েরা মন্তব্য করুন (মেয়েরা মেইল করুন ---- ) । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।