আমাদের কথা খুঁজে নিন

   

শরৎ (অনুবাদ কবিতা)

লেখক/কবি শরতেরে ভালবাসি এই আমার জন্মের মাস অক্টোবর প্রকৃতির অপার প্রাণ শক্তি বদলে যাবার তার কিযেন ক্ষমতা স্মৃতি কাতর গাছেরা পাতা ছেড়ে ঠায় দাড়িয়ে আমি এমন এক স্বপ্নচারী যার খুব বেশী কিছু চাওয়ার নেই কিন্তু তারপরও এখনো বেশ কিছু আশা অবশিষ্ট রয়েগেছে চেয়ে চেয়ে অসম্ভব সব সুন্দরেরে দেখি প্রকৃতি কিযে শক্তিশালী শরৎ বুঝি কোন কিছুর ইতি আবার অন্য কোন কিছুর শুরু এতসব কী বছর চক্রের অংশ মাত্র ? বদলে যায় প্রকৃতি বাইরে থেকে মনে হয় সে থেমে আছে কিন্তু না কেননা সব সময়ই সে পুনর্জন্ম নেয় মানব ধর্ম আমাদের এখানে জিইয়ে রাখে আমাদের বিশ্বাস করাতে বাধ্য করে এতসব খুব সাধারণ বোধের বিষয় অথবা আমাদের কোন দুর্বলতা বাতাসকে নির্মল, নিষ্পাপ আর বিশুদ্ধ ঠেকে বেঁচে থাকার এই যুদ্ধে আমি তা বিশ্বাস করতে চাই। by Juju Lafontene on Saturday, September 10, 2011 at 6:50pm  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।