আমাদের কথা খুঁজে নিন

   

রীড হলে আগুন....এবং গিটার হাতে একজন 'নিরো'

ইতিহাস, নেই অমরত্বের লোভ/ আজ রেখে যাই আজকের বিক্ষোভ... এখানে সব বিল্ডিংয়েই রয়েছে অগ্নি প্রতিরক্ষা ব্যবস্থা, এবং তা বেশ সংবেদনশীল। অগ্নিপ্রতিরক্ষা ব্যবস্থা যে রয়েছে সেটা তো চোখেই দেখা যায়; কিন্তু সেটা যে সংবেদনশীল তা বোঝা যায় যখন দু'একদিন পরপর চাইনিজ স্টুডেন্টদের রান্নার আলকেমী থেকে উদগীর্ণ গগনবিদারী আগুন সমেত ধোঁয়ার বদৌলতে ফায়ার এ্যালার্মগুলো বেজে ওঠে । গতকাল ঠিক এমনটাই ঘটেছিল রীড হল এ; জাস্ট সময়টা একটু গোলমেলে- রাত তিনটা। ওই সময় রান্না করতে গেল কে; এবং কিই বা রান্না করছিল এক আল্লাহই মালুম। তাই বিষয়টাকে হাল্কা ভাবে নিলাম না।

রুম থেকে বাহ্যজ্ঞানশূণ্য হয়ে বের হবার পরপরই আবার হার্ডব্রেক করে রুমে এসে মানিব্যাগ আর আইডি টা নিয়ে দে ছুট। [ট্যাগলাইন: The Lowell J. Reed Medical Residence Hall was built in 1956 to house students for the Johns Hopkins Medical Institutions. The building was named in honor of Lowell J. Reed (1886-1966). First as outstanding teacher and scholar in the field of Biostatistics, then as an able and respected administrator: Dean, School of Hygiene and Public Health (1937-46); Vice President of the University (1946-49); Vice President of the University and Hospital (1949-53); and President of the University (1953-56). আমরাই এই ঐতিহ্যবাহী বিল্ডংয়ের শেষ ব্যাচ; এটা ভেঙ্গে নতুন স্থাপনা করা হবে এখানে। ] কর্কশ শব্দে এলার্ম বেজে চলেছে, সেই সাথে একধরণের ব্লিংকিং লাইট জ্বলছে আর নিভছে। মনে পড়ল আগুন বা জরুরী কোন পরিস্থিতিতে লিফট ব্যাবহার নিষিদ্ধ। এগারতলার ওপর থেকে ইমার্জেন্সি একজিট সিঁড়ি দিয়ে পরিমরি করে নামছি তো নামছিই।

আলো জলছে-নিভছে, ফায়ার এ্যালার্ম বাজছে, অচেনা সিঁড়ি ঘর- সব মিলিয়ে বিভীষিকাময় পরিস্থিতি। ওমা; নিচে নেমে দেখি অলরেডি বহু বর্ণ গোত্র লিঙ্গের মানুষের বিচিত্র সমারোহ সৃষ্টি হয়ে গিয়েছে। যেন মিড নাইট গেট টুগেদার; উৎসব উৎসব পরিবেশ। ছেলে মেয়েরা ঘুমের সময় যার যা পরনে ছিল তাই পরে ছুটে এসেছে (ভাগ্যিস পরিমলবা তার নির্লজ্জ সমর্থক/দোসররা আসে পাশে ছিলনা)। এহেম...আর বিস্তারিত বর্ণনায় গেলাম না... আমি যেমন জীবন মৃত্যুর টানাটানিময় সময়ে জরুরি জিনিসটা নিতে ভুলিনি, কিন্তু মোবাইল আনতে ভুলে গিয়েছি।

কেউ মোবাইল এনেছে কার্ড ফেলে এসেছে, কেউ গায়ে কোন মতে কম্বল/চাদর জড়িয়ে ছুটে এসেছে। এর মধ্য দেখি এক স্প্যানিশ ছেলে এর মধ্যে তার গিটার নিয়ে নেমে এসেছে , আবার মাথায় বাহারি টেডি বিয়ারের মত একটা ক্যাপ। মানুষের শখ!! থ্রিকোয়ার্টার পরিহিত, টেডিবিয়ার কীরিটি, নির্বিকার এই স্প্যানিশ 'ইয়ো' টাকে দেখে আমার সেই ছেলেবেলায় পড়া প্রবাদটার কথা মনে পড়ে গেল: 'রোম যখন পোড়ে তখন নিরো বাঁশি বাজাচ্ছিল' Nero fiddles while Rome burns. ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।