প্রদীপ হালদার,জাতিস্মর। যে জীবনে আমার কোন আনন্দ নেই । সেই জীবন নিয়ে আমার আর বেঁচে থেকে লাভ কি ? প্রতি মুহূর্তে ঘাত প্রতিঘাত সইতে সইতে জীবনের বেশিরভাগ সময়টা কেটে গেল ।
সবাই ব্যস্ত পৃথিবীর বুকে এক টুকরো জমির জন্য । নয়তো বা এক মুঠো অন্নের জন্য।
জঠরের জ্বালা নিভাতে গিয়ে মানুষের অসহায় আর্তনাদ । তবুও থামে না কান্না । বার বার ক্ষুধার জ্বালা জেগে ওঠে , নিভেও নেভে না ।
কত কাজ করি তবু সুখ খুঁজে পাই না ।
গত তিন জীবনে শিশু অবস্থায় তিন বছরের মধ্যে মৃত্যু হয়েছিল ।
সেই মৃত্যু আমার অনেক ভাল ছিল । সেখানে এত যন্ত্রণা সইতে হয় নি ।
আজ এত বড় হয়ে বুঝছি , মানুষের মুখের কথায় আনন্দ বা দুঃখ পাই ।
যে কথা শুনলে কষ্ট পাই , সেই কথা আর শুনতে চাই না । বরং তাড়াতাড়ি মৃত্যু চাই।
ভূত হয়ে ঘুরবো । আগের মতো সেই অনাবিল আনন্দ ফিরে পেতে চাই । আমি ভূত হতে চাই ।
যখন আমি ভূত হয়েছিলাম । ছিল কত আনন্দ ।
সবাই আমার সাথে খেলাধূলা করতো । রাতে আমি এ গাছ থেকে ও গাছে যেতাম । সেদিন আমরা যারা ভূত ছিলাম কতোনা আনন্দে ছিলাম । সেদিন এক মেয়ে ভূতকে প্রশ্ন করেছিলাম , তোমার মা কাঁদছে , তুমি জন্ম নিচ্ছ না কেন ? উত্তরে বলেছিল , কেন জন্ম নেব ? সবই তো দেখতে পাচ্ছি ।
এ কথা সত্য ।
জন্ম নিয়ে আমি সেই আনন্দ থেকে বঞ্চিত হলাম ।
আমার সব কিছু হারিয়ে গেছে । আজ আর আমার কিছু নেই । থাকার মধ্যে আছে আমার স্মৃতি ।
কত জনে কত কিছু চায় ।
কেউ চায় গাড়ী । কেউ চায় বাড়ী । কেউ চায় ভালবাসা।
আমি চাই আমার আগের জায়গায় ফিরে যেতে , আমি চাই ভূত হতে । চাই না আমি ডাক্তার হতে ।
চাই না আমি মহান কিছু হতে । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।