Let the veil of darkness be lifted from my sight And let me see wondrous light wherever I gaze. And turn all my pain into a blazing intensity in all that I do. ব্লগার ভাইরা আজ অনেক দিন পরে সামুতে আসলাম । আপনারা জেনে খুশি হবেন যে আমার এক কোরিয়ান বন্ধু ৭ দিনের সফরে বাংলাদেশে আসছে । সে আমার বাসায় থাকবে বলে জানিয়েছে । এখন কোরিয়ানদের খাওয়া দাওয়া নিয়ে আপনাদের পরামর্শ চাই । আগে রোবট ভিশন ভাই ভালো কিছু পরামর্শ দিয়েছেন । কিন্তু বিস্তারিত পরিসরে আপনাদের পরামর্শ চাই । বাঙালি খাবার কি তারা খেতে পারে ? কী খাবার দিলে তারা খেতে পারবে ? কিংবা ঢাকায় কোরিয়ান রেস্টুরেন্ট কোথায় আছে ? এ বিষয়ে আপনাদের সুপরামর্শ চাই । আশা করি আপনারা আমাকে বিমুখ করবেন না । কারণ সে এ দেশে অতিথি, দেশের মান সম্মান এতে জড়িত ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।