বছরে মাত্র ২-৩ টি টেস্ট খেলে আমাদের উন্নতি করাটা অনেক কঠিন। বছরে অন্তত ৮-১০ টি টেস্ট আমাদের খেলা উচিৎ... -------মুশফিকুর রহিম টেস্ট ক্রিকেট ইতিহাসে ১৩ বছরে আমাদের যে অর্জন, অনেক বাঘা বাঘা টিমের এই সব অর্জন করতে কয়েক যুগ লেগে গেছে । টেস্ট ক্রিকেটে আমরা এখনো নবীন । বৈষম্যের শিকার আমরা হচ্ছি নিয়মিত । ভারত আজ পর্যন্ত আমাদেরকে তাদের দেশের মাটিতে খেলতে আমন্ত্রন জানায়নি । আমার জানামতে এটা ক্রিকেটীয় আইনের সুস্পষ্ট লঙ্ঘন । টাকার গরম দেখিয়ে আইসিসিকে পর্যন্ত চোখ রাঙ্গিয়ে রেখেছে ভারত । আমাদের অপরাধ, আমরা গরীব । কিন্তু আমাদের টাইগাররা যে হুঙ্কার শুরু করেছে তাতে ক্রিকেট বিশ্ব খুব শীঘ্রই নতুন ক্রিকেট পরাশক্তির দেখা পেতে যাচ্ছে । অপেক্ষায় থাকুন........................ আমরা আসছি.........
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।