সে ছিলো তিন ললনার বৃষ্টি বিলাস; প্রবল বৃষ্টির ঝাপটা ছিলোনা, ছিলো ইলিশ-গুড়ি বৃষ্টির মাধুর্য। সাদা-কালো মেঘের ছায়া ছিলো তাদের চোঁখে, আর ছিলো বৃষ্টির সাথে মিশে যাবার আকাঙ্খা। উড়ছিলো তাদের ঘনকালো লম্বা চুল, আর সুযোগ নিচ্ছিলো দুষ্ট বৃষ্টির ফোঁটা; নির্লজ্জের মতো স্পর্শ করছিলো তাদের শরীর। তিন ললনার এই রিকশা যাত্রা আর বৃষ্টি বিলাস, নিতান্তই বেমানান এই যান্ত্রিক শহরে। এটি হওয়া উচিত ছিলো কোন কবির কল্পিতদৃশ্য। রুক্ষ আর স্বার্থপর এই শহরে এ দৃশ্য ফিরিয়ে এনেছিলো সজীবতা আর ভালবাসা। পলক ফেলা ক্ষুদ্র সময়ের মধ্য দিয়ে চলে যাওয়া তিন ললনা, ক্ষনিকের জন্য শহরটিকে করেছিলো কাব্যময়।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।