....ভালো ভাবে বাঁচতে ভালোবাসি.......... যখন যুদ্ধ শেষ হবে প্রান্তরে শেষ মানুষটির হাহাকার যখন মৃত্যুতে পরিনত হবে নদীর স্রোত আর রক্তগঙ্গা যখন একই মোহনায় মিলবে, তখন কিছু পবিত্র মানুয়ের প্রয়োজন হবে, কালকের ভোরে যারা সদ্য ফোটা পদ্মফুলটির যত্ন নিবে পূর্ণিমার চাঁদকে যারা আমন্ত্রন জানাবে কবিতা লেখার জন্যে, তুমি তাদের দলে থেকো খেয়াল রেখো; যেন আমার সন্তান জানে, যুদ্ধ হলো গোলাপ ফুলে শিশির ফোঁটা বেয়োনেট মানে কৃষ্ণচুড়ায় লালের আগুন আর হাহাকার হলো ভাদ্রমাসের তপ্ত দুপুর তোমার কাছে, এই আমার দাবি।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।