আমাদের কথা খুঁজে নিন

   

ঈদ উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকেট বিক্রি ২১ আগস্ট থেকে

দূরে অাছি......তার্হ ফেরা সহজ....কাছের মানুষ কখনো ফেরে না......... স্টাফ রিপোর্টার: ঈদ উপলক্ষে ২১ আগস্ট থেকে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত হয়েছে। ঈদের ১০ দিন আগে থেকে অগ্রিম টিকিট বিক্রিরর ব্যাপারে গতকাল রোববার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। আজ সোমবার চূড়ান্ত সিদ্ধান্ত হবে। এবার ৫ দিন আগের অগ্রিম টিকিট সংগ্রহ করতে পারবেন যাত্রীরা। গতকাল রোববার বিকেলে রেলওয়ের মহাপরিচালক মো. আবু তাহেরের সভাপতিত্বে ঈদের প্রস্তুতি নিয়ে বৈঠক করেন রেলকর্মকর্তারা।

এর আগে সকালে রেল বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. ইবাদত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকেও রেলের ঈদ প্রস্তুতি ও যাত্রীসেবা নিয়ে আলোচনা হয়। বৈঠক সূত্রে এসব তথ্য জানা গেছে। রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) মোহাম্মদ শাহজাহান জানান, ঈদের তিনদিন আগে থেকে প্রতিদিন ১৬টি বিশেষ ট্রেন চলবে। কমলাপুর থেকে প্রতিদিন ১৬টি আন্তনগর, ৫ টি ঈদের বিশেষ ট্রেন ও ৫টি মেল ট্রেন চলাচল করবে। রেলসূত্র জানায়, বর্তমানে সারাদেশে আন্তনগর ও লোকাল মিলে মোট ২৬৭টি ট্রেন যাত্রী পরিবহন করছে।

ঈদের দ্বিতীয় দিন থেকে পরবর্তী ৫ দিন আবার ঢাকামুখি যাত্রী পরিবহনে এ সার্ভিস চলবে। ঈদের ৫ দিন আগে থেকে ঈদ পরবর্তী ৫ দিন পর্যন্ত আন্তনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল থাকবে। যাত্রীদের জানমালের নিরাপত্তায় ও টিকেট কালোবাজারি রোধে যোগাযোগ মন্ত্রণালয় ও রেলওয়ের দুটি পৃথক ভিজিল্যান্স টিম কাজ করবে। ঈদের ৫ দিন আগে থেকে টিমগুলোর মনিটরিং শুরু হবে। যেসব রুটে ট্রেন সংখ্যা কম সেসব রুটে যাত্রীদের সুবিধার্থে এ স্পেশাল সার্ভিস চলবে।

প্রসঙ্গত, গত বছর ঢাকা থেকে অতিরিক্ত ২টি বিশেষ ট্রেন চললেও এবার তা বাড়িয়ে ৫টি করা হয়েছে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।