লিখি আমার মায়ের ছবিটা কেন এত রূপবতী? কোন ফটোশপে তার ছবি ঘষি নি, স্পেশাল লাইট ফেলি নি, লেন্সের কারিগরি নেই। খুঁত ভরাট করে দিতে প্রসাধণীও নেই। হাত, ঠোট, গালের শিথিল চামড়ায় বাড়তি কিছু নেই, বরং জীবনের প্রান্তে এসে সংসারের ভারে পুড়ে যাওয়া রুটির মত বাদামী গাত্রবর্ণ। কিন্তু সে বাদামী কৃষ্ণ বর্ণের চেয়ে সুন্দর ফর্সার চেয়ে তীব্র। আমি আর কোথাও পাই নি এমন।
হে ঈশ্বর আমার মা এত রূপ কোথা থেকে পায়? আমি যতবার দেখি মুগ্ধ হয়ে যাই। বাড়ি ফিরে তাকিয়ে থাকি। মা। তুই কি করে এমন হলি? কখনো পারফিউম কিনতে দেখি নি, কিন্তু বাড়ি ফিরে আসতেই একটা আপন গন্ধ কোথা থেকে ভেসে আসে। নারকেলের জমাট তেল দিয়ে তার চুল ভেজানো থাকে।
জেল কন্ডিশনারের বালাই নেই, হেয়ারের ভলিউম বাড়ানোর পদ্ধতিও সে শেখে নি। তেহরান, প্যারি, লন্ডনের কত বাগান দেখেছি কখনোই দেখি নি কোন ফুল এত বছর ভক্তকে মুগ্ধ করে রাখে। মা রে, তোকেই প্রশ্ন করি - তুই কেন অনন্যা হয়ে যাস, লাবন্যস্নাত অপরূপ হয়ে যাস? কখনো নিজেকে সাজাতে দোকানে যায় নি। ভ্রু প্লাক করতে দেখি নি, ম্যানিকিউর করে নি। কিন্তু তার মত কোথােও কেউ েনই।
নিখঁুত নেই কেউ। প্রত্যেকের দিন থেকে সময় ঝরে যায়। তারপর ও প্রকৃতির সব আলো তার মুখে। বয়সের বোঝা পিঠে করে বিকেলের দিকে এগোতে থাকে সে। তবু মনে হয় একই রকম।
পুরনো হয় না। জরাগ্রস্ত মনে হয়। আর অন্ধকার রাতে অজস্র মিট মিট করা তারার দিকে চেয়ে জানতে চাই, আমার মা কি করে এত সুন্দর হয়েছে?
--
ড্রাফট ১.০ / সরল মুক্তগদ্য ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।