চোক্ষু মেইলা দেখলা নারে চক্ষু মেইলা দেখলা না ঘোরে ঘোরে কাটলো জীবন জীবন কেমন জানলা না মনের মানুষ পিদিম জ্বvলে তুমি থাকো আন্ধার ঘরে ভালোবাসায় ডুইবা থাইকা ভালোবাসা বুঝলানা বুকের ভিতর সুখের ভুবন দুঃখের মাঝে সুখের মরণ কেমন লাগে বুঝলানা না রঙ্গ খেলায় মইজা রইলা জীবন কিছুই দেখলানা বাঁশীর ডাকে ছুইটা গেলা সুরের যাদু জানলানা কৃষ্ণের দেখা পাইলা না নদীর ঢেউ উথাল পাথাল কিছুই তুমি ভাবলা না মনের মানুষ পিদিম জ্বালে তুমি থাকো আন্ধার ঘরে ভালোবাসায় ডুইবা থাইকা ভালোবাসা জানলা না। বুকের ভিতর সুখের ভুবন দুঃখের মাঝে সুখের মরণ কেমন লাগে বুঝলা না
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।