নিজের ছায়ার মতো, পদচিহ্নের মতো, শূন্যতার মতো একা হয়ে যাও তুমি চলে গেলে আমি এলোমেলো হয়ে যাই আপ্যায়নের ত্রুটি চোখে পড়ে, যদি তুমি কষ্ট পেয়ে থাকো। যে দগ্ধ সিগারেট তুমি পদতলে মাড়িয়ে দিয়েছিলে, আমি তাকে তুলে এনে পকেটে রেখেছিলাম; যে টুকরো কাগজে তুমি আমার নাম লিখেছিলে, আমি তাকে বৃষ্টির মধ্যে ছুঁড়ে দিয়েছিলাম। বৃষ্টিতে ভিজে ভিজে ওটা আবার সেই কাগজ হয়ে উঠেছিল; তুমি যদি কষ্ট পেয়ে থাকো। চলে গেলে এইসব এলোমেলো ভাবি, আপ্যায়নের ত্রুটি চোখে পড়ে, - ভাবি যতটুকু দাবি ছিল, আমি তার কতটুকু মিটাতে পেরেছি? রেস্তোঁরা, ঝড়ের নদী, ফাঁকা ধু-ধু জল আমাকে বিদ্রূপ করে, আমি এলোমেলো হয়ে যাই, কোলাহল করে ওঠে দ্বিধাগ্রস্থ প্রাণ। রবীন্দ্রনাথের গান দিয়ে তোমাকে কি বোঝাতে পেরেছি? সাজানো কথার রাজ্যে যতটুকু আমি, তুমি তার কতটুকু গ্রহণ করেছো? তুমি চলে গেলে ভাবি, আমি খুব এলোমেলো হয়ে যাই। সাজিয়ে কবির মত বোঝাতে পারি না-; চলে গেলে কথা আসে, প্রেম আসে, বুদ্ধি আসে, -হায়রে নিয়তি! -নির্মলেন্দু গুণের এই কবিতাটা এখন পড়লাম। আগেও অনেক পড়েছি। আজকে আবারও পড়লাম। অনেক ভাললাগা কবিতা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।