আমাদের কথা খুঁজে নিন

   

৪০% আমরা অনেক কিছুই করতে পারি।

পাগলে কি না বলে!!!!!!! গত বুধবার টিভি চ্যানেল বাংলাভিশন এর একটি প্রোগ্রাম ফ্রন্ট লাইন এ দেখলাম শ্রদ্ধেয় ব্যারিস্টার রফিকুল ইসলাম সার বলছেন এই ভাবে যদি আমদের দেশে আমরা দুই দলের ভিতর টানাটানি কাঁদা ছোড়াছুড়ি করতে থাকি তাহলে আমাদের দেশ সত্যিকার অর্থেই ধ্বংসের দিকে চলে যাবে। আমাদের দেশের দুই রাজনৈতিক দলকে হয়ত একে অপরকে শ্রদ্ধা করতে হবে নয়তবা এদেশের জনগণকে ঐ দুই মেরু রাজনীতি হতে বের হয়ে আসতে হবে যদি আমরা আমদের প্রিয় দেশকে বাচাতে চাই, তিনি আর বলেছেন একটা পরিবর্তনের দরকার এবং এই পরিবর্তনটা অতি শিগ্রই হয়তবা আসবে যদিওবা তিনি জিবিত অবস্থায় তা নাও দেখে যেতে পারেন।আলোচনায় আর ও বলেছেন এদেশের কিন্তু মোট ভোটারের ৪০% বা তারও বেশি ভোটার হচ্ছে তারা যারা মুক্তিযুদ্ধ এর পরে জন্ম গ্রহন করেছেন এবং তারা বর্তমানে একটি আধুনিক বাংলাদেশের সপ্ন দেখেন যারা মুক্তিযুদ্ধের বেপারে অতটা ঘাঁটাঘাঁটিও পছন্দ করেন না।কিন্তু মুক্তিযুদ্ধ পরবর্তী এই দেশটার অনেক বেশি নিঃস্বার্থ উন্নতি কামনা করেন। এবং ভবিষ্যতে যেই পরিবর্তন আশা প্রয়োজন সেই পরিবর্তন কিন্তু এই ৪০% এর ভিতর থেকেই আসবে। আমরা যারা আজ নীরবে বসে বসে এই প্রথাগত রাজনীতির খেলা দেখছি তিনি (ব্যারিস্টার রফিকুল ইসলাম) হয়তবা তাদের বলতে চেয়েছেন আর নীরবে বসে না থেকে একটি সত্যিকারের নেতৃত্ব খুঁজে বের করি আনি যাতে করে আমদের এই বাংলাদেশকে আমরা স্বপ্নের বাংলাদেশে রুপান্তরিত করতে পারি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।