রায়ট দেখেছো কেউ? রায়ট? জানো কখন কুড়ালের এক কোপে কাটা স্কন্ধ নিয়েও দাঁড়িয়ে থাকে অবিচল অবতার? ঝাঁক ঝাঁক বইপোকার গুঞ্জনে স্লোগানের ধ্বনি শুনেছো? শুনবে আজ। আজ রায়ট নামবে। আজ বল্লমের ফলায় চুন-কালি মেখে দেয়ালে দেয়ালে খোদাই করা হবে ওদের কবর। ধমনীর ফিনকি ছোটা টাটকা রক্তে অন্ধ করে দেওয়া হবে ওদের রক্তচক্ষু যাতে... যাতে আর কোনদিন আমার মায়ের দিকে চোখ তুলে তাকাতে না পারে। তাতে যদি এগিয়ে আসে পালিশ করা চকচকে বন্দুকের নল, শীতল মৃত্যুর মত...আজন্ম বংগসন্তান থা্কার উল্লাসে মুখে পুরে নেব বুলেট বারুদ বলাৎকার... আর চিৎকার করে বলবো- "দেশপ্রেম কি বুঝবোনা, আমার মাকে বেচবোনা !"
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।