আমাদের কথা খুঁজে নিন

   

সখি, ভাবনা কাহারে বলে...

ধরো যদি দুজনই মেঘ হতাম! হঠাৎ বলা-কওয়া ছাড়াই হয়তো আমি টুপ করে ঝরে পড়তাম তপ্ত মাটি হয়তো খুশিতে আটখান হতো বারবার কেঁপে উঠে নিত আমার ছোঁয়া আর আমি তোমাকে না পেয়ে কাতর হয়ে কোথায় খুঁজতাম! হয়তো তুমিও ঝরে পড়তে বাজের দুর্দান্ত গর্জনে হয়তো আমাকে ধীরে চলতে বলতে জানিনা আমার উপরে যে মেঘাংশ ফোঁটা হয়ে পড়তো বৃষ্টি, সেটাই আসলে তুমি কিনা! এই রকম নাম-পরিচয়হীনের সাথে প্রেম, তাও হয় কি কখনো? অথচ তুমি আমার প্রেমে পড়েছ দুরন্ত মেয়ের মতো আমার কাছে এসেছ দুইজন ভিন্ন মানুষ, কতই না আপন আজ, তারপর কথায় কথায় উপরের কল্পনাটা যখন এঁকে দিলাম হারানোর মিছে ভয়ে তুমি খেপে কিছু কিল-চাপড় মেরেই ধরলে জড়িয়ে তারপর সে কী কান্না!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।