আমাদের কথা খুঁজে নিন

   

ড. জাকির নায়েকের বক্তব্য শুনা যাবে কিনা?

জাকির নায়েক একজন সাধারণ গবেষক ও ইসলাম প্রচারক। তিনি নিয়মতান্ত্রিক কোন আলেম নন। বিধর্মীদের মাঝে তার বক্তব্য অত্যন্ত কার্যকরী দেখা গিয়েছে। তবে মাসাআলা বর্ণনা করার ক্ষেত্রে হক্কানী উলামায়ে কেরামের মত ও পথ থেকে কিছুটা ভিন্নতা তার মধ্যে পাওয়া যায়। তাই তার বক্তব্য শুনতে কোন সমস্যা নেই, তবে তার থেকে মাসআলা মাসায়েল জানতে চাওয়া ও তার দেওয়া মাসআলার উপর কোন হক্কানী আলেমের সমর্থন ছাড়া আমল করা থেকে বিরত থাকতে হবে। অনলাইন ফতোয়া বিভাগ : জামিয়া রাহমানিয়া আরাবিয়া ঢাকা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।