নামহীন...... সামাজিক যোগাযোগের নেটওয়ার্ক ফেসবুকের ব্যবহার বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। ফেসবুকের বন্ধুত্বকে অনেকেই নেতিবাচকভাবে, আবার অনেকে ইতিবাচকভাবে দেখেছেন। তবে নতুন এক গবেষণায় বেরিয়ে এসেছে ফেসবুক ব্যবহারকারীরা অধিক বিশ্বস্ত, তাঁদের অনেক ঘনিষ্ঠ বন্ধু আছে এবং রাজনৈতিক সংশ্লিষ্টতাও অনেক বেশি। গবেষণাটি পরিচালনা করেছে পিউ রিসার্চ সেন্টার। বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে এ তথ্য জানানো হয়েছে। প্রতিষ্ঠানটি দুই হাজার ২২৫ জন প্রাপ্ত বয়স্ক ফেসবুক, মাইস্পেস, লিংকডইন এবং টুইটার ব্যবহারকারীর ওপর এ জরিপ চালায়। জরিপে আরও দেখা যায়, বর্তমানে ৪৭ শতাংশ প্রাপ্তবয়স্ক সামাজিক যোগাযোগের নেটওয়ার্ক ব্যবহার করা করে। ২০০৮ সালে এ সংখ্যা ছিল ২৬ শতাংশ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।