আমাদের কথা খুঁজে নিন

   

টপ টু বাজে ব্রান্ড নেম

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে মাঝেমাঝে কিছু কোম্পানীর নাম শুনে উটকি আসে। ভাবি কোন পাগলে এগুলোর নাম রাখছে বা কোম্পানীর পাইন মারার জন্য নির্বাচন করছে। অবশ্য নামে কিবা আসে যায় বইলা আতেলজনেরা নানা লেকচার মাইরা গেলেও নামটা তেনারাও অবজ্ঞা করেন নাই। নাম এবং উহার প্রচলিত অর্থ, বানানো অর্থ, সম্ভাবনাময় অর্থ লইয়া নানা পেজগি হাইপোথিসিস হইতে পারে। পন্য, উহার প্রকৃতি এবং পাবলিক ঐ পন্যের সাথে কি কি বিষয়ের অর্থবোধক সম্পর্ক প্রত্যাশী - এইসবের ভিত্তিতে ব্রান্ড নেম হিসাবে যা একদমই ফ্লপ সেইরকম দুইটা হইলো: রবি: একটেল নামটার মধ্যে যে ভাবাছিলো - রবিতে সেইটা তো নাই-ই বরঞ্চ এই ব্রান্ডনেম যিনি নির্বাচন করছেন তিনি মূলত কোম্পানীর বারোটা বাজিয়েছেন।

রবি শব্দের প্রচলিত অর্থ (দুইটা তো কমপক্ষে!) এত বিপুল প্রভাবশালী যা কোনভাবেই মোবাইল পরিপূরক হয় না - বরঞ্চ এইটা দীর্ঘমেয়াদী ব্রান্ডনেমের জন্য আত্মঘাতি। রূপসী বাংলা: বাংলা রূপসী হইতে পারে কিন্তু পাঁচতারা হোটেলের জন্য এই নাম একদমই অমানানসই। সোনারগাওয়ের যেমন ভাজ আছে, রূপসী বাংলার সেইটা নাই। বরঞ্চ সোনারবাংলা হইলে একটা কথা থাকতো। এই একটা নাম চেঞ্জ মনে হইতেছে শেরাটনের স্টান্ডার্ড থাইকা তিনটা স্টার কাইড়া নিছে।

রূপসী বাংলা শব্দদুইটা মিইলা খুব ফ্লাড একটা ধারণা দেয় - তাছাড়া বাংলা/বাংলাদেশ ইত্যাদি নামাঙ্কিত যেকোন শব্দ দাপ্তরিক ব্যবহারের জন্য অসুবিধাজনক, অদৃষ্টিনন্দন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।