আমাদের কথা খুঁজে নিন

   

৩৬ ঘণ্টার হরতাল শুরু

ইসলামের পথে থাকতে চেষ্টা করি...। বিএনপি ও জামায়াতে ইসলামীর ডাকে সারাদেশে ৩৬ ঘণ্টা হরতালের কর্মসূচি চলছে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ সংবিধান সংশোধনের পরিকল্পনার প্রতিবাদে রোববার সকাল থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত এ কর্মসূচি দিয়েছে দল দুটি। হরতালে রাজধানীতে বেশিরভাগ দোকান-পাট বন্ধ রয়েছে। রাস্তায় বাস, অটোরিকশা, টেম্পু চলাচল করলেও তা স্বাভাবিকের চেয়ে কম।

তবে রিকশা চলছে প্রচুর। দূরপাল্লার বাস চলাচল বন্ধ থাকলেও ট্রেন, লঞ্চ ও বিমান চলাচল স্বাভাবিক বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। রাজপথে হরতালের পক্ষে কোনো তৎপরতা নজরে আসেনি। পুলিশের উপস্থিতি রয়েছে ব্যাপক। বরাবরের মতোই নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে জড়ো হয়ে আছে দলের নেতাকর্মীরা।

হরতালের আগের দিন ঢাকায় নয়টি গাড়িতে আগুন দেওয়া হয়। এর মধ্যে সাতটি বাস। হরতালের নামে সরকারি কাজে বাধা দেওয়ায় রাজধানীতে শনিবার ৫৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত। বিএনপির ডাকা হরতালগুলোর ক্ষেত্রে আগের দিন গ্রেপ্তারের ঘটনা ঘটলেও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ডের ঘটনা ঘটেনি। হরতালকে সামনে রেখে রাজধানীর ৪২টি থানা এলাকায় বিভিন্ন ধরনের নাশকতা ঠেকাতে ১১টি ভ্রাম্যমাণ আদালত কাজ করছে।

বর্তমান সরকারের আড়াই বছরে বিএনপির এটি ষষ্ঠ হরতাল। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।