নিজের মাঝেই আমি নিজে যেন হারিয়ে যাই বারবার। আজ ব্রাক ব্যাক এর কাছে হতে চরম একটা ধরা খাইলাম। আমি প্রথমে ওদের বনানী ব্রাঞ্ছ হতে কিছু টাকা ওঠানোর জন্য ট্রাই করি। কিন্তু আমার বার বার ওদের পস মেশিন রিপ্লাই দেয় যে Do not honor, ব্যাপারটা আমাকে খুব ভাবিয়ে তোলে। আমি ওদের লোকের সাথে কথা বলি।
আমাকে বলে যে আপনি ১,০০,০০০/- বেশি একসাথে তুলতে পারবেন না। তবে যদি আরো বেশি তুলতে চান তাহলে আমাদের কাষ্টমার কেয়ারে যান তারা আপনাকে ৩০ মিনিটের মধ্যে ব্যবস্থা করে দিবে। আমি গেলাম, ওদের কাষ্টমার ম্যানেজার আমাকে কিছুক্ষন বসিয়ে রেখে বলে আপনি ৬ নং কাউন্টারে যান। সেখান হতে আমাকে বলে আমার ডেস্কে আপনাকে কা পাঠাইছে। আমি ম্যানেজারের কথা বললে আমাকে বলে আপনি টোকেন নিয়েছেন।
না নিলে টোকেন নিয়ে ওয়েট করেন। তারপর ওদের কাষ্টমার ম্যানেজার আমাকে ওয়েট করার স্থান দেখিয়ে বলে কিছুক্ষন অপেক্ষা করুন। আমি ২০ মিনিট বসে থাকার পর আমাকে দিয়ে একটা ফর্ম ফিলাপ করায় এবং বলে আগামী ২ দিনের মধ্যে আপনার এই কাজটা হয়ে যাবে। তখন তাকে বললাম যে এই কথা কেন প্রথমে বললেন না। নিচের ডেস্ক হতে তাহলে আজ আমি ওয়েট না করে চলে যেতাম।
কারণ আমাকে বলা হয়েছে মাত্র ৩০ মিনিট লাগবে। আমি তখন চলে আসি নিচে। বুথ হতে ৫০,০০০/- তুলি এবং ওদের পস মেশিন হতে ১,০০,০০০/- টাকা তুলে চলে আসি। তখন আমাকে বলা হয় যে এখন হতে আপনি কার্ড দিয়ে ৩,০০,০০০০/- টাকা তুলতে পারবেন।
রাতে ৯.০০ টার দিকে আমি আমার এক বন্ধুকে নিয়ে বাইরে খেতে চাই।
উত্তরাতে ওদের বুথে টাকা তোলার জন্য কার্ড ঢুকাতেই আমাকে বলে যে Your remaining account limit=0 TK, আমার তো মাথা খারাপ। আমি অন্য একটা বুথ হতে ট্রাই করি। আমাকে একই রিপ্লাই দেয়া হয়। মান-ইজ্জ্বত নিয়ে টানাটানি। এখন কি করবো।
কারণ আমি জানি ১দিনে আমি ৩,০০,০০০/- টাকা তুলতে পারবো এবং আসার সময় আমাকে এই কথাই বলে দেয়া হয়েছে। ওদের ১৬২২১ নং কল দেবার পর আমাকে অনেক প্রশ্ন করে ভেরিফাই করা হল এবং জানানো হল যে আমি ৩,০০,০০০/- তুলতে পারবো তবে এটা কেবল ওদের পস মেশিন হতে, কোন বুথ হতে না। আর যেহেতু আমি আজ ৫০,০০০/- তুলে ফেলছি তাই আর তুলতে পারবো না। মনে মনে অনেক আশাহত হলাম। কারণ টাকা তুলে মোবাইলে ব্যালেন্স বাড়াতে হবে, ২টা মোবাইলের কোনটাতেই ব্যালেন্স নাই।
হাতে মাত্র ১৫০ টাকা ছিল।
আর আমার বন্ধুটি তো আমাকে ভুল বুঝে বসে থাকলো। তাকে যতই বোঝানোর চেষ্টা করিনা কেন, সে কিছুতেই মানতে পারছিল না। তার ধারণা আমি এটা ইচ্ছাকৃত ভাবে করেছি। বাইরে খাবার জন্য আমার কোন ইচ্ছে ছিলনা।
অথচ বাইরে খাব বলে তাকে আমি দাওয়াত দিয়ে নিয়ে আসি। পুরা আবুল হইয়া গেলাম। জীবনে এমন ধরা খাব তা ধারণা করি নাই। আমি তো শেষ। শালার ব্রাক ব্যাংক এর সাথে আমি ব্যাংকিং করি আজ প্রায় ৬ বছর।
কখনও এমন আবুল হইনাই। আমার একাউন্টে টাকা আছে অথচ টাকা পাইনাই এমন হয়নাই। আজ এমন সময় হল যখন পুরা অপমানিত হতে হল। মনে বহুত কষ্ট পাইলাম।
প্রথম প্রকাশঃ আমার দিনকাল ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।