আমাদের কথা খুঁজে নিন

   

রোম যখন পুড়ছিল নিরো তখন বাঁশি বাজাচ্ছিল

এতকিছু ... ওই সিনেমার জন্যই...

১৮ জুলাই ৬৪ খ্রীষ্টাব্দ। সেদিন রাত থেকে রোমের সওদাগরী এলাকা আগুনে জ্বলতে দেখা যায়। গ্রীষ্মের বাতাসে সেই আগুন ক্রমান্বয়ে শুষ্ক এলাকায় ছড়িয়ে পড়ে। সেখানথেকে কাঠের তৈরী ভবনসমুহ পুড়ে যেতে থাকে। এই আগুনের আয়ুকাল ছিল ছয় দিন সাত রাত।

এতে রোমের সত্তরভাগ এলাকা দগ্ধ হয়। গুজব ওঠে যে সম্রাট নিরো রোম নগরীর উপর অত্যাচারের নির্দেশ দেন। সেকারনেই আগুন ধরিয়ে দেয়া হয়। এই গুজবটি সারাবিশ্বে এখনো শোনা যায়। পৃথিবীর সব ভাষাতেই প্রবাদ রয়েছে “রোম যখন পুড়ছিল নিরো তখন বাঁশি বাজাচ্ছিল”।

এটির সত্যতা যাচাই করবেন ইতিহাসবেত্তাগণ। আমরা ধরে নিলাম ঘটনা সত্য। এর প্রায় দুহাজার বছর পর ১৯৯৭ সালে বাজারে আসে নিরো নামক সিডি-ডিভিডি বার্নিং সফটওয়্যার। রোম নগরীতে আগুন ধরানোর শাস্তি হিসেবেই কী নিরো আজও বার্ন করে যাচ্ছে সহস্র সিডি-ডিভিডি? পুনশ্চ: নিরো পুরোনাম: নিরো ক্লডিয়াস সিজার অগাস্টাস জার্মানিকাস রাজত্বকাল: ১৩ অক্টোবর ৫৪ খ্রীষ্টাব্দ - ৯জুন ৬৮ খ্রীষ্টাব্দ জন্ম: ১৫ ডিসেম্বর ৩৭ খ্রীষ্টাব্দ মৃত্যু: ৯ জুন ৬৮ খ্রীষ্টাব্দ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।