আমাদের কথা খুঁজে নিন

   

বাংলা ছিঃনেমা।হাসিনা,মতিয়া ,আমিনী,কমেডিয়ানের সয়লাব।কাজী হায়াৎ,চাষী নজরুলরা চিন্তিত।



বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রি একটি কঠিন খরা অতিক্রম করছে। একে তো অশ্লীল ছবির সয়লাব তার ঊপর দিলদার,টেলি সামাদ উত্তর বাংলাদেশে সে রকম কোন গুনী কমেডিয়ানের জন্ম হয়নি। ফলে বাংলাদেশের ছিঃনেমা গুলোতে কমেডি সেক্টরটা আজ পুরো খালি বলতে গেলে। তবে ইদানিং পত্রপত্রিকার সংবাদে হয়ত কাজী হায়াৎ ,চাষী নজরুলদের পিপাসিত গলায় কিছুটা পানি আসার সম্ভাবনা আছে। আমাদের বর্তমান সরকারের প্রধানমন্ত্রী থেকে শুরু করে,বানিজ্যমন্ত্রী ফারুক খান,মতিয়া আপারা এক চলমান কমেডিতে পরিনত হয়েছে।

তাদের একের পর এক উর্বর মস্তিষ্কপ্রসুত কথাগুলো পাবলিককে যেমন আনন্দ দিচ্ছে সাথে পাবলিকের বুকের বামপাশে তুলে দিচ্ছে চিনচিনে ব্যথা। দেশ কোন দিকে আগাচ্ছে???এ কাকে ভোট দিয়ে নিয়া আসলাম??মুরগীটা কি শেষ পর্যন্ত শিয়ালকেই দিলাম?? এদিকে তাদের সবার কমেডিকে ছাড়িয়ে নতুন এক কমেডিয়ানের আবির্ভাব ঘটেছে। । যার একের পর এক অবিবেচকের মত বক্তব্য মানুষকে দিচ্ছে কিছু নিখাদ আনন্দ। তার কিছু কথা সত্যিই জনমনে ব্যাপক হাসির উদ্রেক করেছে।

যেমন- “সাজেদা বলে আমাকে নাকি নারীরা ঘেরাও করবে। বেপর্দা নারীরা ঘেরাও করলে বোরকা পরা নারীরা আমাকে বাঁচাতে আসবে। “ আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে আমিনী বলেন, আজকে পুলিশ সাথে আছে বলেই তোমরা আমাদের উপর হাত তুলছ। মনে রেখ ক্ষমতায় আমরাও আসতে পারি। তখন পুলিশ আমাদের কথাই শুনবে।

"হে আল্লাহ! আমার ছেলেকে শেখ হাসিনার নির্দেশে গুম করা হয়েছে। তোমার কুদরতে তার ছেলেকেও তুমি গুম করে দাও। " নিশ্চয় এতক্ষনে বুঝে গেছেন কে তিনি। জি। ইনি মুফতি আমিনী এসব কি ??আমরা যদি না জানি ইসলাম নিয়ে মিডিয়াতে কিভাবে কথা বলতে হবে,তাহলে আল্লাহর দেয়া গালখানা বন্ধ রাখাই সমিচীন নয় কী??কিছু কিছু সময় চুপ থাকাই বুদ্ধিমানের কাজ।

থমাস কার্লাইল বলেছেন- “Silence is more eloquent than words” তার মানে আমি বলছি না তারা কোরানের বিরুদ্ধে আইন করবে আর আমি বসে বসে আঙ্গুল চুসব। আমি আমার যথাসাধ্য চেষ্টা করে যাব। কিন্তু যে সকল বিষয় এটার সাথে সম্পর্কযুক্ত নয় সে সবক্ষেত্রে চুপ থাকাঈ বুদ্ধিমানের কাজ। In some case silence is better. আল্লাহ সুবানাহুওয়াতাআলা কুরানে মানুষ্কে হিকমা অবলম্বনের কথা বলেছেন। হিকমা মানে সবসময় মিষ্টি মধুর কথা বলা নয়।

কিছু ক্ষেত্রে কিছুটা হার্ড স্ট্যান্ড নেয়া ও হিকমার অন্তর্ভুক্ত। কিন্তু তা কোনক্রমেই লোক হাসানো নয়। আপন পালনকর্তার পথের প্রতি আহবান করুন জ্ঞানের কথা বুঝিয়ে ও উপদেশ শুনিয়ে উত্তমরূপে এবং তাদের সাথে বিতর্ক করুন পছন্দ যুক্ত পন্থায়। সুরা নাহল-১২৫ ওদিকে কিছু ব্লগার,মোটামুটি সব ব্লগেই ওনার এ কথাগুলোকে কেন্দ্র করে কিছু সস্তা হিট কামানোর ধান্দা করছে। আর আমাদের মুক্তমনা খ্যাত বুদ্ধিজীবী(!) নাস্তিকরা তাদের জ্ঞানগর্ভমুলক মন্তব্য করছে এসব পোষ্টেিআর আক্রমন করছে ইসলামকে।

ফলাফলে তারা সহ কমেডিয়ান বাছাই প্রতিযোগীতায় নিজেদেরকে অন্তর্ভুক্ত করছে। হায়রে দেশ !!!!!!!দেশটা আসলেই প্রচুর কমেডিয়ান গর্ভে ধারন করে আছে। এখন শুধু কাজী হায়াৎ ,চাষী নজরুলদের দিয়ে প্রসব করানোর অপেক্ষায়............। ইসলামে নারীর অধিকার নিয়ে আসলে এত লেখালেখি হয়েছে যে এটা নিয়ে আর লেখার জন্য ইচ্ছিত হচ্ছি না। তারপরও নারীনীতি আসলে কি সেটা নিয়ে দুইটা লেখা।

আসা করি সামুর বুদ্ধিমান পাঠকরা ধরতে নারীনীতির উদ্দেশ্য কি?? Click This Link Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।