আমি জানি, তোমারও বুক জুড়ে আছে স্বদেশ যেখানে আমার গন্ধ পাও আর আমায় অনুভব কর দিন-রাতের বেশীরভাগ সময় একাকী -কল্পবিলাসে বসন্তের ফুলেল সুবাসে আমার অস্বিস্ত খুজেঁ পাও। কান পেতে শোন, আমার হৃদয় কি বলছে শত্রুমুক্ত স্বদেশ প্রিয় স্বাধীনতার আকাংখা এসব কি তোমার কানে বাজেনা ? তাই, এই বসন্তে সব ভালবাসাবাসি ফেলে নেমেছি পথে তোমাকে ছেড়ে, কত দূরে, প্রিয়তমা রাজপথ, অলিগলি ও মায়া ছাপিয়ে কত দূরে ....... কত । যদি ফিরে না আসি, যদি আর না হয় চোখাচোখি যদি না হয় আলিঙ্গন কোনওদিন তবে শাহবাগের মোহনায় এসো যেখানে মিশেছে আমার বুক ভেসেভেসে জনস্র্রোতে হাত রেখে দেখ, এই তোমার ভালবাসার তীর্থস্থল ; প্রিয়তম স্বদেশ ! -প্রান্তিক জসীম ৭.৩.১৩
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।