আমাদের কথা খুঁজে নিন

   

তবে কি আমাদের সংস্কৃতি সেকেলে ? নাকি আমরা সেকেলে ?????

http://www.facebook.com/SushilSomaj

শুরুতেই বলে নিতে চাই যে এটা আমার প্রথম ব্লগ। তাই কিভাবে কি করতে হয়, কিভাবে লিখতে হয় কিছুই জানি না। অনেক কষ্ট করে লিখতে হচ্ছে। কেউ পরবে কিনা তাও জানি না। মনে হয় কেউ পরবে না তাই নিজের খুশি মত লিখে যেতে পারি।

আচ্ছা এই ব্লগের শুরুতেই কি সংস্কৃতি কি তা বলার প্রয়োজন আছে? মনে হয় না, আমরা সবাই জানি বেপারটা কি। এখন সবার বাসায় ডিশ আছে। আমি গুনে দেখলাম আমদের এখানে মোট ৭২টি চ্যানেল আছে এর মধ্যে প্রায় ৫০টি চ্যানেল ই ইন্ডীয়ান বা ইন্ডীয়া থেকে প্রচারিত। এসব চ্যানেল গুলোতে কি প্রচারিত হয় আমরা সবাই জানি। সমস্যা সেখানে না সমস্যা হল এগুলো দেখছে কারা।

এসব চ্যানেল গুলোতে প্রচারিত বেশির ভাগ অনুষ্টান ই দেখে থাকে আমাদের শ্রদ্ধেয় বোন,আন্টি,মা অথবা শিশুরা। আপনারা এখন মনে হয় না এমন একটা বাসা খুঁজে বের করতে পারবেন যেই বাসায় ডিশ আছে অথছ সেই বাসার বাসিন্দারা হিন্দিতে কথা বলতে পারে না। সবচেয়ে আশংকাজনক বেপার হল কিছু কিছু বাসায় দেখবেন শিশুরা বাংলা থেকেও হিন্দি টা এখন ভাল বুঝে এবং বলতে পারে। এই বাচ্চা গুলো আমাদের শাড়ি পরে কুলা নিয়ে নাচের চেয়ে ইন্ডীয়ান নাচ অনেক বেশি পছন্দ করে। শুধু এদের দোষ দিচ্ছি কেন আমরা ও বা কম কিসে? আমাদের মুখে এখন বাংলা কোন গানের চেয়ে হিন্দি "শিলা কি জওয়ানি" বেশি শোনা যায়।

আমার লিখা পড়ে আপনাদের হয়তো মনে হবে আমি ইন্ডীয়া বিদ্বেষী। ঐ দু্ঃসাহস আমার কোথায়? যেখানে আখাউড়া স্টেশনে পুলিশ এক ভারতীয় কূটনীতিক কে পাসপোর্ট দেখাতে বলায় তার প্রথম প্রশ্ন ছিল "Who Are You?" আমি আসলে ওদের দোষ দেই না। ওদের আসলে এখানে কোন দোষ নেই। নিজের ভাষা অন্য দেশের মানুষের মুখ দিয়ে বের হলে যে কারো ভালো লাগবে। আমাদের কি লাগেনি যখন আমরা শুনেছি লাবেরিয়াতে বাংলা এখন দ্বিতীয় ভাষা।

আর ওরা তো ওদের সংস্কৃতিকে বিসর্জন দেই নি, ওরা যেটা করেছে ব্যবসায়ের ভাষায় বলে "customization". তাহলে বলা যায় আসলে আমরাই সেকেলে আমরা আমাদের সংস্কৃতিকে যুগের সাথে তাল মিলিয়ে বদলাতে পারি নি।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।