ভাললাগেনা ছাই
পানসা লাগছে সবই
ছন্দ পায়না খুজেঁ
লাগছে সবই আজগুবি
মন বসেনা ছাই
এদিক ওদিক ছুটে
শান্তি কোথায় পাই
একটু যদি জোটে
ঘুম আসেনা ছাই
নির্ঘূম কাটে রাত
দিন গুণে যাই
হোক সুপ্রভাত
বলতে চাইনা ছাই
হোক সূরের গান
ফুলটা ফুটোক মনে
জাগিয়ে উঠোক প্রাণ
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।