কিছু ভূল কিছু স্মৃতি নাড়া দেয় সর্বক্ষণ
আজ বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিসের কাছে ব্যাফক ভাবে ধরা খেয়েছে। তাই বাংলাদেশ পরিবারে আজ শোকের মাতম বইছে। দেশটির সর্বকালের সেরা প্রধানমন্ত্রী, জাতির কন্যা, দেশ রত্না শেখ হাসিনা, বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া এক শোক বার্তায় পরিবারের প্রতি পৃথক পৃথক শোক বাণী জানিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেন, সরকার যখন সফল ভাবে বিশ্বকাপ আয়োজন করলো এবং বাংলাদেশ ক্রিকেট দলকে সুন্দর করে সাজালো, তখন বিরোধীদল চক্রান্ত করে বাংলাদেশকে এভাবে ধরা খাওয়াইলো। তিনি বাংলাদেশ দলের প্রতি আর্থিক সাহায্যের হাত বাড়িয়ে দিবেন বলে ঘোষনা দিয়েছেন।
অপরদিকে, বিরোধী দলীয় নেত্রী বলেন, বাংলাদেশ দলের এই ব্যার্থতার জন্য সরকারই দায়ী। সরকার এর জন্যই আজ দলের এত বড় পতন হলো। তিনি আজকের রাতকে শোক রাত্রী হিসেবে পালন করার জন্য সবাইকে আহবান জানিয়েছেন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।