আমাদের কথা খুঁজে নিন

   

HSC এর রেজাল্ট ও একটি পর্যালোচনা

ডাক্তার মানুষ, অনেক ব্যস্ত
প্রথমে কিছু গৎবাঁধা কথা দিয়ে শুরু করি -- আজ সারাদেশে একযোগে প্রকাশিত হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল। এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০,১২,৫৮১ জন যার মধ্যে উত্তীর্ণ হয়েছে ৭,৪৪,৮৯১ জন । এ+ পেয়েছে ৫৮,১৯৭ জন শিক্ষার্থী । পাশের হার ৭৪.৩০% । কিছু অপ্রাসঙ্গিক কথাবার্তাঃ এবার ৫৮,১৯৭ জন শিক্ষার্থী এ+ পেয়েছে কিন্তু আশ্চর্যজনকভাবে তাদের প্রায় সবাই ছিল মেয়ে।

বিভিন্ন পত্রিকা এবং ওয়েবপেজে প্রকাশিত ছবি বিশ্লেষণ করে এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা । (এটি শুধু মজা করার জন্য ও সাংবাদিকদের একটু ক্লু দেয়ার জন্য --- কারন সাংবাদিকরা প্রতি পাবলিক পরীক্ষাগুলোতে এমনভাবে ছবি তোলেন যাতে অজ্ঞ যে কেউ ভাবতে বাধ্য এদেশে শুধু মেয়েরাই এ+ পায় ...... এ+ প্রাপ্তির উৎসাহ ছেলেদেরও প্রাপ্য বৈকি ) এবার সিরিয়াস কথায় আসিঃ প্রথমত, দেশে শিক্ষার হার কমল কেন ?? >উত্তর দিয়েছেন প্রধানমন্ত্রী নিজেই, "এই ফলাফলের জন্য বিএনপি জামাত জোট দায়ী। ... এতে তারা কি পেল ?" তারা কি পেল সেটা তাদের ব্যাপার, আমার মতো আরো অনেকের প্রশ্ন হলো - "কোথাও কি শোনা গেছে যে, পিকেটাররা খাতা জ্বালিয়ে দিয়েছে ? এক্সামিনারদের পেটানো হয়েছে ? নাকি এক্সাম হলে ঢুকে পরীক্ষার্থীদের বের করে দেয়া হয়েছে ?" আসলে এর জন্য শিক্ষাব্যবস্থাই দায়ী ... নইলে এই দেড় বছরে শিক্ষার্থীরা যে কঠোর পরিশ্রম করেছে, তার কাঙ্খিত ফলাফল সে পাবে না কেন ?? Why ?? হরতালে পরীক্ষা পিছিয়েছে তাই ? জী না জনাব , আমিও হরতাল চলাকালীন সময়ে পরীক্ষা দিয়েছি। অন্যসব সাধারন পরীক্ষা যাই হোক - পাবলিক পরীক্ষায় এমন কারনে বন্ধ পেলে কেউই না পড়ে সময় পার করে না । দ্বিতীয়ত, পরীক্ষার ফলাফল নিয়ে নোংরা রাজনীতির আভাস পাওয়া যাচ্ছে ... এমনটা কেন ? > উত্তর খুবই সোজা, এদেশের সবাই একে অন্যকে ঘায়েল করতে ইস্যু খোঁজে ।

এর মতো ভালো ইস্যু কি সচরাচর পাওয়া যায় নাকি ?? আমজনতার কথাঃ আপনারা আপনাদের রাজনীতি আপনাদের কাছেই রাখুন। আমাদের ভাইদের/সন্তানদের এর মধ্যে জড়িয়ে তাদের ভবিষ্যৎ অন্ধকারে ঠেলে দেবেন না। ফলাফল কাঙ্খিত রাখতে শিক্ষার গুণগতমান বজায় রাখুন। কেন আপনাদের রাজনীতির দায় এই কচি মুখগুলোকে বইতে হবে ? প্লিজ ...... সবাই একটু ভাবুন ...... প্লিজ
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।