আমাদের কথা খুঁজে নিন

   

হে ধর্মপ্রাণ মুসলমান, হে কওমি মাদ্রাসার আলেম ও ছাত্রসমাজ, একটু শুনুন......................

মেনে নিব না, আসে যদি ইসলামের উপর কোন আঘাত। মাঠে নেমেছি, হয় সফলতা নয়ত চাই শাহাদাত (অনেক দিন যাবত ব্লগ, ব্লগার এবং ব্লগারদের আন্দোলন শাহবাগ নিয়ে চলছে বিরামহীন মিথ্যা প্রচারণা। তাদের অপপ্রচারের জবাব দিতেই আমার আজকের এই পোস্ট। এই পোস্টের হে ধর্মপ্রাণ মুসলমান অংশটুকু আমার পোস্টে করা ব্লগার অপূর্নের একটি কমেন্ট থেকে নেওয়া। বাকি আরো প্রয়োজনীয় দুইটি অংশ যোগ করে পোস্টটি দিলাম) হে বাংলার ধর্মপ্রাণ মানুষ , ব্লগ মানেই নাস্তিকতা নয় , ব্লগার মানেই নাস্তিক নয় ।

জামাত শিবির এই বিষয়ে তোমাদের কাছে অপপ্রচার চালাচ্ছে , তোমাদেরকে ভ্রান্ত ধারনা দিয়ে ব্লগারদের বিরুদ্ধে জনমনে বিদ্বেষ ছড়িয়ে দিচ্ছে । তোমারা ব্লগে আসো , নিজে দেখো , জানো ও বুঝার চেষ্টা করো । আমাদের সবার ছাপার বই বের করার সামর্থ্য থাকে না , জাতীয় দৈনিকে আমাদের লেখা নেয় না । ব্লগ আমাদের সেই লেখার মাধ্যম । আমরা ব্লগে কবিতা লেখি , গল্প লেখি , মুক্তিযুদ্ধের কথা লেখি , রাজাকারের ফাঁসী চাই ।

আমরা মুমূর্ষু মানুষের জন্য রক্ত চেয়ে পোস্ট দেই , অসুস্থ মানুষের জন্য তহাবিল জোগাড় করি , শীতার্ত মানুষের জন্য শীতবস্ত্রের জোগাড় করি ব্লগের মাধ্যমে মানুষকে আহ্বান জানিয়ে । আমরা ধর্ষক স্কুল শিক্ষককে নিয়ে যেমন লিখি , তেমনি হলমার্ক কেলেঙ্কারি নিয়ে লিখি । আমরা কুরআনের সুরার অর্থ ব্লগে লেখি , হাদিস লেখি , ধর্মের সত্য সুন্দর ও শান্তির বানী লিখি । সোজা কথায় গনমনে সচেতনতা সৃষ্টি করি । তবে হ্যাঁ , এর মাঝে যে অনাকাঙ্ক্ষিত কিছু একদমই যে হয় না , তা নয় ।

কিছু কিছু মানুষ ইসলাম বিদ্বেষী , ধর্ম বিদ্বেষী , মাঝে মাঝে অনাকাঙ্ক্ষিতভাবে তারা আমাদের ইসলামকে অবমাননা করে ও মহানবী ( সঃ ) কে অবমাননা করে মাঝে মাঝে । আমরা তাদের প্রতিবাদ করি,তাদের সেই পোস্ট/মন্তব্য মুছে দেওয়া হয় । ব্লগ একটি পোস্ট মডারেটেড প্রচার মাধ্যম , প্রি-মডারেটেড নয় । মানুষ এখানে লেখার পরে তা যাচাই বাছাই করা হয় । হে আলেম সমাজ, আজ আপনারা ইসলামবিদ্বেষী ব্লগারদের বিচারের দাবিতে আন্দলনে নেমেছেন।

তাদের বিচারের দাবিতে যারা আল্লাহ তায়ালা, প্রিয়নবী(স.) ও ইসলামের বিভিন্ন বিষয়াদিকে কটাক্ষ করেছে। নবীপ্রেমিক আপনাদের এই কাজটি অবশ্যই প্রশংসার যোগ্য। কারণ, কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আল্লাহ এবং তার রাসূল(স.) তার নিকট দুনিয়ার সকল বস্তুর চেয়ে প্রিয় হয়। জানি, কোরআন-হাদিসের অধ্যায়ন এবং পাঠদান নিয়েই কাটে আপনাদের সারাবেলা। তাই স্বভাবতই সুযোগ হয় না আপনাদের রাজনৈতিক কূটচাল বুঝার।

আপনাদের বুঝানো হয়েছে ব্লগ মানেই ইসলামবিদ্বেষীদের আখড়া, ব্লগার মানেই ইসলামবিদ্বেষী এবং শাহবাগের আন্দোলন নাস্তিকদের যাদের দাবি দেশ থেকে ইসলাম নির্মুল করা। আসলেই কি তাই? চিলে কান নিয়েছে শুনেই কি চিলের পিছে দৌড়াবেন? কানে হাত দিয়ে দেখবেন না? তা না হলে আপনার দৌড় দেখে আপনাকে মিথ্যা সংবাদ প্রদানকারীই শেষে হাসবে। আপনাদের মুখে বারবার শুনেছি, জামাতে ইসলামের প্রতিষ্ঠাতা মওদুদি কোরআন-হাদিসের মাঝে বিকৃতি ঘটিয়েছে, এগুলোর ব্যাখ্যায় বিকৃতি ঘটিয়েছে। তাহলে কেন এই কথাটা আপনারা বুঝার চেষ্টা করেন না মওদুদি আদর্শের লালনকারীও আপনাদের কাছে পৌছা খবরের মাঝে বিকৃতি ঘটাতে পারে? ছয় মাস যাবত নিয়মিতভাবে ব্লগ পড়ছি, ব্লগে লিখছি। তার উপর ভিত্তি করেই বলছি, এই ব্লগে যদি গড়ে এক হাজার পোস্টের একটিতে ইসলামবিদ্বষি কথা লেখা থাকে তাহলে প্রতি দশটা পোস্টের একটা আসে ইসলামের পক্ষে।

চায়ের দোকানে প্রতিদিন কত লোকই তো বসে। কোন বেজন্মা যদি সেখানে উল্টা-পাল্টা কিছু বলে ফেলে তাহলে কি আপনারা চায়ের দোকান বন্ধের দাবি করবেন? আপনাদের সরব উপস্হিতি, সমুচিত জবাবই বেজন্মাদের বাধ্য করবে তাদের মুখ বন্ধ রাখতে। ব্লগে যারা লিখেন অর্থাৎ ব্লগার মানেই ইসলামবিদ্বষী!! এই ধারনা যে কত বড় ভুল তা দুইটি প্রমাণ দিলেই আপনাদের সামনে স্পষ্ট হবে। বাংলাদেশের সবচেয়ে বড় ব্লগ সামহোয়ায়র ইন ব্লগ। এখানের এক জন ব্লগার মুফতি ফয়জুল্লাহ আমান।

যিনি উপমাহাদেশের সর্বশ্রেষ্ঠ কওমি মাদ্রাসা দারুল উলুম দেওবন্দের ছাত্র, বাংলাদেশের একটি স্বনামধন্য মাদ্রাসায় হাদিসের পাঠ দেন এবং একটি মসজিদের খতিব। এই খানের ব্লগার মুমেরমানুষ এবং আফিফা মারজানা, যারা উভয়েই কওমি মাদ্রাসায় শিক্ষা সমাপ্তকারী আলেম। এই রকম শত শত প্রমাণ দেখানো যায় ইচ্ছা করলেই। একটি স্বাধীন দেশে যেমন যেমন নানান দলের লোক থাকতে পারে তেমনি একটি স্বাধীন ব্লগেও থাকতে পারে নানান মতের মানুষ। আশা করি, ব্লগার মানেই ইসলামবিদ্বেষী এই ধারনা আপনাদের দূর হয়েছে।

আর শাহবাগের আন্দোলন কোন ধর্মের বিরোদ্ধে নয়। ধর্ম বিকৃতকারী ধর্ম ব্যবসায়ী জামাত-শিবিরের বিরোদ্ধে। যেই কথা বারবার ঘোষিত হয়েছে গণজাগরণ মঞ্চ থেকে। আমরা লড়ছি সেই দলটির বিরোদ্ধে যারা বাংলাদেশ চায়নি। বাঙ্লার মা-বোনদের উপর নির্যাতন চালিয়েছে, বাড়িঘর পুরিয়ে দিয়েছে, যাদের কারণে দীর্ঘ নয় মাস আমাদের উপর নির্যাতন চালাবার সুযোগ পেয়েছে পাক হানাদার বাহিনী।

যেই দলটির শুরু থেকেই আপনারা তাদের বিরোদ্ধে লড়াই করে আসছেন। যাদের বিরোদ্ধে ওয়াজ-নসিহত করে আপনারা মানুষদের সচেতন করেন, করতেন আপনাদের পূর্বপুরুষরা। যাদের ইসলাম বিকৃতি সম্পর্কে সবাইকে সচেতন করতে বই লিখে গেছেন আবুল হাসান আলি নদভী, আব্দুর রশিদ নোমানি, শামসুল হক ফরিদপুরী সহ উপমহাদেশের অসংখ আলেম। আবারো বলছি, ইসলামের বিরোদ্ধে আমাদের অবস্হান নয়। আমাদের অবস্হান ধর্ম ব্যবসায়ী জামাত-শিবিরের বিরোদ্ধে।

আসুন, হাতে হাত দরে দাড়াই, ৭১ এর মত আরেকবার রুখে দেই জামাত-শিবিরকে। হে কওমি ছাত্ররা, একটু চিন্তা করে দেখুন, কাদের ফাঁদে পা দিয়ে আন্দোলন করছেন? কাদের মিথ্যা প্রচারণায় পড়ে ব্লগারদের বিরোদ্ধে শ্লোগান দিচ্ছেন? এইটা কি সেই দল নয় যাদের সাথে সম্পর্কের প্রমাণ পেলে আপনাদের মাদ্রাসা থেকে বহিস্কার করে দেওয়া হয়? এইটা কি সেই দল নয় যেই দলের প্রতিষ্ঠাতা ক্ষমতার লোভে ইসলামের বিকৃতি ব্যাখ্যা দিতেও কুন্ঠাবোধ করেনি? একটু খেয়াল করুন, এই সেই দল যারা নবী-রাসুলদের মানুষ প্রমাণের জন্য তাদেরকে গোনাহগার বানাতে চায়, এই সেই দল যারা প্রিয়নবী(স.) এর আদেশ, সাহাবাদের অনুসরণ তো মানেই না বরং তাদের সম্পর্কে অশালীন ভাষা প্রয়োগ করে মুখের স্বাদ মেটায়, এই সেই দল যারা হাদিসের সুবিশাল ভান্ডারের মাঝে সন্দেহের বীজ বপন করেছে যার ফলে সম্পূর্ণ ইসলামের ভিত্তিই নড়বড়ে হয়ে যায়। এই সেই দল যারা নিজেরা জেএমবি সৃষ্টি করে তার দায় কওমি আলেমদের উপর চাপাতে চেয়েছিল যদিও আজ পর্যন্ত কেউ তা প্রমাণ করতে পারেনি এবং পারবেও না ইনশাআল্লাহ, তারপর তল্লাশির নামে মাদ্রসাগুলোতে হয়রানি চালিয়েছিল, গোপনে গ্রেফতার করেছিল মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ সহ অসংখ আলেমকে, এই সেই দল যারা যারা ইসলামের নাম মুখে নিয়ে এমন সব কর্মকান্ড করেছিল ৭১-এ যা এই দেশের মানুষ কোন দিন ক্ষমা করবে না। যাদের অপকর্মের ফলে অনেক মানুষ আজও ভুল ধারনা রাখে ইসলামের উপর। একটু চিন্তা করুন, বিষয়টা বোঝার চেষ্টা করুন, সঠিক সিদ্ধান্ত নিন।

ইতিহাস নির্দয়, ভুল সিদ্ধান্ত নিলে ইতিহাস আপনাদের ক্ষমা করবে না। শাহবাগ কোন দলের আন্দোলন নয়, কোন ধর্ম বিশ্বাষের কিংবা কোন ধর্ম বিশ্বাষকে মিটিয়ে দেওরার আন্দোলনও নয়। এটা দেশপ্রেমিক তরুনদের আন্দোলন। যারা প্রতিজ্ঞাবদ্ধ দেশ থেকে জামাত-শিবির নামক জন্জাল পরিস্কার করব, গড়ে তুলব স্বপ্নের বাংলাদেশ শুভেচ্ছান্তে একজন ব্লগার ------------------------------------------------------------- মুল পোস্ট উপরের অংশটুকু ব্লগিং করে অনেকদিন পূর্বে হুমকি পেয়েছিলাম। কিছু দিন আগে পেপারে নাম আসল স্বঘোষিত নাস্তিক এবং ইসলামবিদ্বেষী ব্লগারদের তালিকায়।

এটা নিশ্চিত আমার পিছনে একটি চক্র খুবই সক্রিয়। তাই আব্বু-আম্মু চাপ দিচ্ছে ব্লগিং ছেড়ে দিতে। অপরদিকে সামুর প্রেমে মাতোয়ারা এক টিনেজার আমি। যদিও সামু আমার সাথে অনেক বড় অন্যায় করেছে। তারপরেও সামু ছেড়ে দেওয়া অনেক কঠিন আমার জন্য।

জানি না, হয়ত বা এই পোস্টের পরেই ব্লগিং জগত থেকে দীর্ঘ দিনের বিরতি নিতে পারি। ------------------------------------------------------------ চাপা ক্ষোভ আজ পরিবর্তিত গণজোয়ারে সব কুলাঙ্গার পাঠিয়ে দিব মৃত্যুর দুয়ারে মুক্তির চেতনায় ওঠছে জেগে নব তারুণ্য শাহবাগে এসে হচ্ছে জড়, জীবনটা ধন্য এদেশ থেকে মুছে দিব ওদের নিশানা ওদের চাওয়া ফাঁকিস্তান ওদের ঠিকানা ওদের ফাসিতে ঝুলিয়ে করব জন্জাল পরিস্কার ষড়যন্ত্র করব নস্যাৎ, রেহাই নেই এবার ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।