আমাদের কথা খুঁজে নিন

   

কই… আপনার বাসার ছাদে কি পতাকা টাঙ্গানো হয়েসে ... ভারতকে উড়িয়ে দিতে কিন্তু প্রস্তুত টাইগারসরা…

আমাকে যদি পৃথিবির যেকোন দেশে থাকার সুযোগ দেয়া হয় ...তবুও আমি বলবো ...আমি এদেশে থাকতে চাই ... আমি জানি আমার দেশ ঘুনে ধরা ... মরচে পড়া ... তবুও ... আমার দেশ যদি পৃথিবীর সবচেয়ে বাজে দেশ হয় ... এটা আমার ( তরুন সমাজের ) দ্বায়িত্ব আমার দেশকে সুন্দর করে গড়ে তোলা

বিশ্বকাপ ক্রিকেটের শিরোপা থেকে বাংলাদেশ মাত্র তিন ম্যাচ দূরে রয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশ দলের বোলিং-কোচ ইয়ান পন্ট। চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে বুধবার বিকালে অনুশীলনের সময় পন্ট সাংবাদিকদের বলেন, "কোয়ার্টার-ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল, শিরোপা থেকে এই তিন ম্যাচ দূরে রয়েছে বাংলাদেশ। " বোলিং-কোচ যেন ধরেই নিয়েছেন বাংলাদেশ হেসেখেলে দ্বিতীয় পর্বে পৌঁছে যাবে। উদ্বোধনী খেলার প্রতিপক্ষ ভারতকে তো উড়িয়ে দেয়ার হুমকি দিলেন পন্ট। বলল, "ভারতকে উড়িয়ে দেয়ার জন্য প্রস্তুত হয়ে আছেন খেলোয়াড়রা।

" নিজের দলকে ভারতের চেয়ে এগিয়ে রাখার কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, প্রায় ছয় মাস ধরে দেশের 'কন্ডিশনে' আমরা অনুশীলন করছি। দু'টি সিরিজ খেলে দু'টিতেই জিতেছি। আর ভারত ক্রিকেট খেলেছে দেশের বাইরে। " পন্ট বলেন, স¤প্রতি শ্রীলঙ্কাই শুধু দেশের মাটিতে খেলছে। বাকি দেশগুলো খেলছে উপমহাদেশের বাইরে।

পুরো ভিন্ন পরিবেশে। 'কন্ডিশন'ই ব্যবধান গড়ে দেবে বলে আশা প্রকাশ করেন তিনি। সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলও। তিনি বলেন, "আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডসের সঙ্গে জেতার আশা করে সবাই। " বাকি চারটাকে বড় দল বলে অভিহিত করে তিনি বলেন, আমাদের সেরাটা খেলতে পারলে যেকোন দলকে হারানো সম্ভব।

" চট্টগ্রামের উইকেট থেকে ব্যাটসম্যানরা বেশি সুবিধা পাবে বলে জানান পন্ট ও আশরাফুল, দু'জনই। নেটে টানা দু'ঘণ্টা ব্যাটিং অনুশীলন করেন খেলোয়াড়রা। এরপর শুরু হয়ে ফ্লাড-লাইটে অনুশীলন। টাইগারস রা কিন্তু রেডি ... আমাদের দেশে বিশ্বকাপ ... আসুন না ... প্রতিটি বাসার ছাঁদ কে আমাদের জাতীয় পতাকাই রাঙ্গিয়ে দেই ...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।