পিরিত করার সাধ হলো তার আহারে,
পরলো জামা হরেক রকম বাহারে,
ঘুরতে গেলো অনেক মেয়ে যাহা রে।
ভাল্লাগে তার যারেই দেখে তাহারে,
পায়না ভেবে, প্রেম নিবেদন কাহারে?
থাকলো বুঝি অপূর্ণ তার চাহা রে!
ভাসছিলো সে প্রেমের প্রবল জোয়ারে,
পড়লো পিঠে কোন ললনার ছোঁয়া রে!
নয় ললনা, পুলিশ পাঠায় খোঁয়াড়ে।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।