আমাদের কথা খুঁজে নিন

   

রুশ ভাষায় এ কী বলছেন বোল্ট!

জ্যামাইকান এই গতিদানবের পৃষ্ঠপোষক খেলার সামগ্রী নির্মাতা পুমার সম্প্রতি ছাড়া একটি ভিডিওতে দেখা গেছে, ট্র্যাকে কঠোর অনুশীলনের পাশাপাশি শুনে শুনে রুশ ভাষা শিক্ষার একটি কোর্সও করছেন তিনি।
ক্যাসেটের উপর লেখা, 'উসাইন বোল্ট রাশিয়ান ল্যাঙ্গুয়েজ কোর্স'
ক্যাসেট বাজিয়ে রুশ বাক্যগুলো শুনে তা আবার আউরাচ্ছেনও ছয়টি অলিম্পিক সোনার মালিক বোল্ট। রাশিয়ার ভাষাতে বলছেন, "আমার নাম উসাইন", "আমার প্রিয় রং গোল্ড"।
বোল্টের মুখ দিয়ে আর যেসব রুশ বাক্য বেরুচ্ছে তা শুনলে ভিড়মি খাবেন প্রতিদ্বন্দ্বীরা, "অন্যরা কি এখনও ফিনিশিং লাইন পার হয়নি"; "আমার মেডেলগুলো কি এক মিনিটের জন্য ধরবেন?"
এই ক'দিন আগেই ছয়বারের অলিম্পিক চ্যাম্পিয়ন উসাইন বোল্ট বলেছিলেন, নিজের গড়া ১০০ ও ২০০ মিটার দৌড়ের বিশ্ব রেকর্ড তিনি নিজেই ভাঙতে পারবেন।
এখন তার এই রুশ ভাষা চর্চা দেখে মনে হচ্ছে মস্কোতেই কিছু একটা করে দেখাবেন তিনি।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।