দর বাড়ালেন এ সময়ের আলোচিত তারকা অভিনেতা রণবীর কাপুর। ‘বেশরম’ ও ‘রয়’ ছবিতে অভিনয়ের বিনিময়ে ১৫ কোটি রুপি দর হেঁকেছেন ‘জুনিয়র কাপুর’ রণবীর। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে ‘জি নিউজ’।
‘বরফি’ এবং ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’র মতো পরপর ব্যবসাসফল ছবি উপহার দিয়ে ক্যারিয়ারের সেরা সময় পার করছেন রণবীর। দুটি ছবিই ১০০ কোটি রুপি আয়ের মাইলফলক স্পর্শ করেছে।
এত এত সাফল্যের কারণে শাহরুখ খানের পর বলিউডের পরবর্তী বাদশাহ হিসেবে উচ্চারিত হচ্ছে রণবীরের নাম। জনপ্রিয়তার সঙ্গে পাল্লা দিয়ে এবার নিজের পারিশ্রমিকও বাড়িয়ে দিলেন ৩০ বছর বয়সী এ অভিনেতা।
অভিনব কশ্যপের ‘বেশরম’ ছবিতে অভিনয়ের পারিশ্রমিক হিসেবে ১৫ কোটি রুপির পাশাপাশি ছবিটির লাভের একটি অংশও পাবেন রণবীর। ছবিটির মাধ্যমে এই প্রথম একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন রণবীর এবং তাঁর বাবা-মা ঋষি কাপুর ও নিতু সিং। ছবিটির কেন্দ্রীয় নারী চরিত্রে রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত অস্ট্রেলীয় মঞ্চ ও চলচ্চিত্র অভিনেত্রী পল্লবী শারদা।
ছবিটি মুক্তি পাচ্ছে আগামী ২ অক্টোবর। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।