তুমি জেনেছিলে মানুষে মানুষে হাত ছুঁয়ে বলে বন্ধু; তুমি জেনেছিলে মানুষে মানুষে মুখোমুখি এসে দাঁড়ায়, হাসি বিনিময় করে চলে যায় উত্তরে দক্ষিণে; তুমি যেই এসে দাঁড়ালে - কেউ চিনলো না, কেউ দেখলো না; সবাই সবার অচেনা।
ছোট ছোট মুহুর্ত আঁকড়ে ধরা সময়,
অনেকটা ক্ষুদ্র ক্ষুদ্র পিঁপড়া-সারির ন্যায় এগিয়ে চলে;
অথবা যেন ছোট ছোট ঢেউখেলা এক নদী,
স্রোতস্বিনী, নিরবধি অক্লান্ত বয়ে যায় …..
বয়সের পালে হাওয়া লাগে;
জীবনতরী ছুটে চলে,
এক ঘাট থেকে আরেক ঘাটে নাও ভেরাবার অপেক্ষা-
নদী বয়ে যায়, সময় যায়... ……
শুধু স্বপ্ন; পূর্ণতার আশায় অপেক্ষার হাত ধরে প্রতীক্ষিত!
এরকমই এক ভোরে বুকভরা সাহস জমেছিল;
ঘাটে নৌকা ভেড়ানোর!
সারারাত স্বাপ্নিক আনাগোণায় সুখের জোনাকী উড়েছিল!
সাহস হয়েছিল সামনে দাঁড়াবার,
না, না, ভুল; … বসবার।
তখন হয়তো কৃষ্ণচূড়া ফোঁটার সময় ছিল না;
অদ্ভুতুরে দুটি মনে শুধু দুটি কুঁড়ি জন্মেছিল।
কথার তুলিতে গড়ে উঠছিলো স্বপ্নরাজ্য, … উঠছেও!
ভাবনাগুলো গাঢ় থেকে প্রগাঢ় হয়,
যখন ফুলটা ছুঁতে গিয়ে কাঁটা বিধে।
একটু আধটু ব্যাথা না পেলে
বলবো কিভাবে বলো, অপরাজিতা হেসেছে?!
ক্রমশ প্রকৃতি পরিবর্তনের ভয় চেপে ধরে বসন্তকে…
ধরবেই তো!
না হলে বুঝবো কি করে, শীতে বসন্তের ছোঁয়া ছুঁয়েছিলো!?
সূচনাটা করবোই, আমরাই করবো;
সাধের inception হারাতে দেবো না!
ক্যানভাসটি সাজাতে জীবনের ছবি খুঁজে পেতে,
জোনাকীগুচ্ছ বাক্সবন্দী করার প্রবাল মাদকতায়
মাস বারো পরে এসেছিলাম অনিয়মের অর্কিড হাতে,
স্বপ্ন-পাড়ে ….....
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।