আমাদের কথা খুঁজে নিন

   

ডিজিটাল বাকশালঃ টিআইবি চেয়ারম্যানসহ ৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

দেখে যা অনির্বান কি সুখে আছে প্রাণ...

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম হাফিজ উদ্দিন, নির্বাহি পরিচালক ড. ইফতেখারুজ্জামান ও সিনিয়র ফেলো ওয়াহিদ আলমের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। রোববার কুমিল্লার ১ নং সিনিয়র জুডিশিয়াল আমলি আদালতের বিচারক গাজী সাইদুর রহমান এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন। স্থানীয় আইনজীবী এডভোকেট মোহাম্মদ তৌহিদুর রহমানের এক মামলায় এ তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। বিচার বিভাগকে দুর্নীতিগ্রস্থ বলে প্রতিবেদন প্রকাশের পর তৌহিদুর রহমান মামলা দায়ের করেন। মামলায় বাদী অভিযোগ করেন, ২০০৭ সালের ১ নভেম্বর বিচার বিভাগ পৃথক হওয়ার পর বাদী আইনজীবী হিসেবে সমন্বিত বিচার বিভাগের অংশ।

বিচার বিভাগ পৃথক হওয়ার পর প্রতিক্রিয়াশীল ও স্বার্থন্বেষী মহল স্বাধীন বিচার বিভাগের ভাবমূর্তি ক্ষুণ্ন করতে ষড়যন্ত্রে লিপ্ত। ষড়যন্ত্রের ধারাবাহিকতায় বিবাদীরা টিআইবি’র ব্যানারে ‘সেবা খাতে দুর্নীতি: জাতীয় খানা জরিপ-২০১০’ শীর্ষক প্রতিবেদনে সেবা খাতগুলোর মধ্যে বিচার বিভাগকে সবচেয়ে বেশি দুর্নীতি বলে উল্লেখ করে। যা অসত্য ও উদ্দেশ্যমূলক। বাদী সমন্বিত বিচার বিভাগের অংশ হওয়ায় টিআইবি’র প্রকাশিত প্রতিবেদন তার পেশাগত মর্যাদা ও সুনাম ক্ষুণ্ন করেছে। এ কারণে বাদী ৫০১/৫০২ ও ১০৯ ধারা আদালতে বিবাদীদের বিরুদ্ধে বিচার প্রার্থী হন।

ডিজিটাল বাকশাল ‍কাকে বলে বাঙ্গালী এবার টের পাবে। Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।