আমাদের কথা খুঁজে নিন

   

বন্ধু-যে অন্তর্জ্বালায় জ্বলছি-সে যন্ত্রনা থেকে মুক্তি দাও আমায়!!

মানুষ আসে মানুষ যায় কিন্তু সময় যায় চিরতরে

বন্ধু কেমন আছো? অনেকদিন অনেকরাত খুঁজেছি তোমায়-সেই যে চলে গেলে,আর ফিরে এলানা! না-হয় কিছু দোষ ছিলো আমার। তাই বলে কেনো এতো বড় শাস্তি দিলে বলো? ভুল? সে তো মানুষেরই হয়-আমি ভুল করেছি বলে তুমিও কেনো করবে বলো? সত্য বড় নিষ্ঠুর বড় নিদারুন-মানুষকে অনেক কষ্ট পেতে হয় শুধু সত্যকে প্রতিষ্ঠিত করতে গেলে-সে তো তুমিও জানো!তবে কেনো তুমি সে সত্যের মুখোমুখি দাঁড়াতে সাহস দেখালে না? মানসিক কষ্টের যন্ত্রনা থেকে মুক্তি পাবে বলে? পালিয়ে থেকে কি মুক্তি পাওয়া যায় বলো? তুমি আমি দু-জন দু-প্রান্তে । হয়ত এভাবেই কেটে যাবে সারাটা জীবন। সময়ের হাত ধরে হারিয়ে যাব কালের আবর্তে। শুধু ভুলের পাহাড় থেকে যাবে বুকের মাঝে অনন্তকাল ধরে।

যে ভুল হয়েছিলো মনের অজান্তে-শোধরাতে পারতাম সত্যের আলোয়-তা রয়ে যাবে কলংক হয়ে। বন্ধু-এসো সত্যের সম্মুখে দাঁড়ায়, ভেদাভেদ ভুলে-আবার হাতে হাত ধরি। আমি আর বয়ে বেড়াতে পারছিনা তোমার নিষ্ঠুর অবহেলা। ক্ষমা যদি করতে না পার-শাস্তি দাও আমায়-আমি মাথা পেতে নেব। তবু-প্রতিটি শ্বাস প্রশ্বাসে যে অন্তর্জ্বালায় জ্বলছি-সে যন্ত্রনা থেকে মুক্তি দাও,অন্তত এ টুকু করুনা করো আমায়।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।