আমাদের কথা খুঁজে নিন

   

২৫ কোটি টাকা আয় করল শাহরুখ খানের অনুষ্ঠানে

অজানা গন্তব্যহীন পথে হঠাৎ নানা ক্ষুদ্র, মাঝারি, বৃহৎ উদ্দ্যেশ্যের জন্ম হয় নিজের মাঝে, । সেই গন্তব্যহীন পথে নানা নতুন নতুন উদ্দ্যেশ্যের পিছনে আমার ছুটে চলা, আমার বিরামহীন পথ চলা।

প্রায় ৮ কোটি টাকার টিকেট বিক্রি আর ১৫ শতাংশ ভ্যাটে ১ কোটি ৩২ লাখ টাকা পরিশোধ করেছে অন্তর শোবিজ । অনুষ্ঠানের জন্য টিকিট করা হয়েছিল প্রায় ৩০ হাজার। জাতীয় রাজস্ব বোর্ডের প্রথম সচিব (ভ্যাট) জানান, প্রতিটি টিকেটের নাম্বার রয়েছে।

এ নাম্বার নির্ধারণ করেন আয়কর কমিশনার। আয়োজকরা জানিয়েছেন স্টেডিয়ামের ধারণ ক্ষমতা ১৫ হাজার। কিন্তু টিকিটের নম্বর অনুযায়ী অনুষ্ঠানে টিকেটধারী ছিল প্রায় ৩০ হাজার, এবং বিভিন্ন বিল বোর্ডের ওপরেও ভ্যাট ধার্য করা হয়েছে। অন্যদিকে জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর বিভাগ স্পন্সর, টিকেট বিক্রয় ও অন্যান্য আয় হিসাব করে আয় ধরা হয়েছে প্রায় ২৫ কোটি টাকা। এ টাকার মধ্যে আয়োজক প্রতিষ্ঠান শাহরুখের ব্যয় দেখিয়েছে ৫৫ লাখ টাকা।

হোটেলের ৮০টি রুমের ভাড়া, যাতায়াত, খাবার- দাবার, স্টেজ ও অন্যান্য বিষয়ের খরচ দেখিয়েছে। সব মিলিয়ে তাদের খরচ ৮ কোটি টাকার মতো। এ বিষয়ে আয়কর বিভাগের একজন সদস্য জানান, আয় থেকে ব্যয় বাদ দিয়ে যা হবে তার ২৫ শতাংশ আয়কর দিতে হবে অন্তর শো- বিজকে। এছাড়া শাহরুখ খানের আয় থেকে ১২ লাখ টাকা আয়কর রাখা হয়েছে। অন্তর শোবিজের আয় থেকে রাখা হয়েছে সাড়ে ১২ লাখ টাকা।

বাকি টাকার আয়কর অন্তর শোবিজের কাছ থেকে আদায় করা হবে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।