কুচি কুচি করে কাটা ঝাল দিয়ে কষে
একটু বেশি দেয়া সরিষার তেল
মুচমুচে ঘরে ভাজা মুড়ি
পেঁয়াজ ঝুর ঝুরি।
মেখে একসঙ্গে চানাচুরসহ
খাওয়া হলো শেষ...
লাগছে দারুন, বেশ!
গুড়ের চা, যেনো পায়েস
আহা শীত শীত সšধ্যায়
জমেছে আয়েশ!
আড্ডা হরদম
কথার ফুলঝুরি
চলছে চলছে
ঝালমুড়, ঝালমুড়ি
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।