আমাদের কথা খুঁজে নিন

   

” নকল মুক্তিযোদ্ধা চিহ্নিত হলে যাবজ্জীবন সশ্রম কারাদ্ন্ডের/মৃত্যুদন্ডের বিধান করা হোক ” : একজন মুক্তিযোদ্ধার উদ্দ্যোগ


আমরা মহান মুক্তিযুদ্ধে যোগদান করেছিলাম দেশের স্বাধীনতার জন্য,জাতির সার্বিক মুক্তির জন্য। ৩০% চাকুরী বা ২ বছর চাকুরী এক্সটেনশনের জন্য নয়। আর এইসব সুবিধার অধিকাংশ পেয়ে থাকে নকল মুক্তিযোদ্ধারা। তাই আমার প্রস্তাব হলো খুব দ্রুত আসল মুক্তিযোদ্ধা চিহ্নিত করা হউক। যেহেতু মুক্তিযোদ্ধাদের নামে সুবিধার অধিকাংশ আসলদের বদলে নকলরা পায়,তাই তা অবিলম্বে বন্ধ হউক।

সবার আগে পবিত্র জাতীয় সংসদের মাধ্যমে নকল মুক্তিযোদ্ধা চিহ্নিত হলে যাবজ্জীবন সশ্রম কারাদ্ন্ডের/মৃত্যুদন্ডের বিধান করা হোক। রাষ্ট্র আন্তরিক হলে সঠিক তালিকা প্রনয়ন করা ৬ (ছয়)মাসের মধ্যেই সম্ভব। আমি জানি সরকারের নিকট- (১)ভারত সরকারের নিকট হতে প্রাপ্ত ভারতে প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের তালিকা; (২)ইবিআরসি প্রনীত তালিকা; (৩)সেনা,পুলি্‌শ, আনসার ও ইপিআর বাহিনীর মুক্তিযোদ্ধা তালিকা প্রতিরক্ষা মন্ত্রনালয় ও মুক্তিযোদ্ধা কল্যান ট্রাস্টে সংরক্ষিত আছে। হয়তো শুধুমাত্র নাই স্থানীয় ভিত্তিতে সংগঠিত কাদেরিয়া বাহিনী,হেমায়েত বাহিনী ও আরও কিছু বাহিনীর বীর মুক্তিবাহিনীর তালিকা। তবে বাহিনীসমূহের অনেক কমান্ডার এবং সেক্টর কমান্ডারগণ এখনও জীবিত আছেন এবং সরকার আন্তরিক হলে তাদের সহায়তা নিয়ে সঠিকভাবে স্থানীয় মুক্তিযোদ্ধাদের তালিকা প্রনয়ন খুবই সম্ভব।

উপরিউক্ত বিষয় বিবেচনায় মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে নিম্নলিখিত প্রস্তাব পেশ করছিঃ ক। নকল মুক্তিযোদ্ধা চিহ্নিত হলে যাবজ্জীবন সশ্রম কারাদ্ন্ডের/মৃত্যুদন্ডের বিধান করা হোক; খ। বিএনপি জামাত সরকার প্রনীত হাজার হাজার নকল মুক্তিযোদ্ধাসম্বলিত তালিকাসহ ইতিপূর্বে প্রনীত সকল তালিকা বাতিল করা হোক। গ। ভারত সরকারের নিকট হতে প্রাপ্ত ভারতে প্রশিক্ষণপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের তালিকা/ইবিআরসি প্রনীত তালিকা/সেনা,পুলি্‌শ, আনসার ও ইপিআর বাহিনীর মুক্তিযোদ্ধাদের তালিকায় যাদের নাম আছে,তা প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা হিসাবে প্রকাশ করা হোক।

ঘ। স্থানীয় ভিত্তিতে সংগঠিত কাদেরিয়া বাহিনী,হেমায়েত বাহিনী ও অন্য বাহিনীসমূহের জীবিত কমান্ডার এবং সেক্টর কমান্ডারগণের সাহায্য নিয়ে তালিকা প্রনয়ন করা এবং তাও প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকা হিসাবে প্রকাশ করা হউক। বিনীত- মোঃ আলাউদ্দিন এফ এফ নং ৪০০৫ প্রশিক্ষণ: চাকুলিয়া ক্যান্টনমেন্ট,সিংভূম,বিহা্‌র, ভারত Training Batch: FIRST BATCH Wing: 4 Wing Commander: Shafiqur Rahman Raja Sector -7, Sub-sector-4 [Lalgola(Dhulauri and Kazipara)] Sector Commander: Kazi Nuruzzaman, Bir Uttam Sub-Sector Commander: Major Giasuddin Choudhury, BB
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।