রোনালদো-মরিনহোর চিড়ধরা সম্পর্কের কথাটা জানা গেছে সাম্প্রতিক কালে। মরিনহো রিয়াল মাদ্রিদ ছেড়ে চেলসিতে পাড়ি জমানোর পর। কিন্তু যে তিন বছর স্যান্টিয়াগো বার্নাব্যুতে ছিলেন, দলের প্রধান স্ট্রাইকার রোনালদোর সঙ্গে সম্পর্ক খুব একটা সুখকর ছিল না মরিনহোর। সম্পর্কের অবনতিও হয়েছিল বেশ কয়েকবার। এমনকি এও জানা গেছে যে তিন বছরে খুব কম সময়ই কথাবার্তা হয়েছে তাঁদের মধ্যে।
২০১০ সালে মরিনহো যখন রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে দায়িত্ব নিলেন, তখন রোনালদোই ছিলেন দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়। দুজনেই ছিলেন পর্তুগালের। দুজনের মধ্যে সুসম্পর্ক গড়ে উঠবে, এটাই হয়তো সে সময় ধারণা করেছিলেন অনেকে। কিন্তু বাস্তবে তেমনটা মোটেই ঘটেনি। প্রথম মৌসুমেই রোনালদোর সঙ্গে ঝামেলায় জড়ান মরিনহো।
রোনালদোর হেডে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে হারিয়ে কোপা ডেল রে শিরোপা জেতে রিয়াল মাদ্রিদ। কিন্তু তার কয়েক দিন পরেই নিজেদের মাঠে হেরে যায় ২-০ গোলে। সেই ম্যাচে মরিনহোর কৌশল অনুযায়ী রিয়াল খেলছিল অতি-রক্ষণাত্মক ফুটবল, যা মোটেও ভালোভাবে নিতে পারেননি রোনালদো। সতীর্থদের বলেওছিলেন আরও আক্রমণাত্মক খেলার জন্য। কোচের রক্ষণাত্মক কৌশলটা যে পছন্দ করতে পারেননি, সেটা ম্যাচ শেষে জানিয়েছিলেন সাংবাদিকদেরও।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।