আমাদের কথা খুঁজে নিন

   

রান আউটের মহোৎসব ! "অত:পর কাল্লু ধোলাই"....!!

<<মধ্যরাতের হাইওয়ে>>

নিউজিল্যান্ডকে 'বাংলা ওয়াশ', 'ধবল ধোলাই' আরো কত না বিশেষণে বিশেষায়িত করে আমরা যখন চোখে রঙিন চশমা লাগিয়ে রঙিন স্বপ্নে বিভোর, আসন্ন বিশ্বকাপে ভাল জায়গা করে নেয়ার সহজ অঙ্কটি যখন আমরা সেরে ফেলছি, ঠিক তখনই জিম্বাবুয়ে সিরিজ। হোমগ্রাউন্ড, তারউপর আবার জিম্বাবুয়ের সাথে সাম্প্রতিক বছরগুলোর ভাল পারফরমেন্স। সব মিলিয়ে জিম্বাবুয়েকে আমরা আন্ডারডগ বানিয়ে বসে আছি। ভাবছি, আরে জিম্বাবুয়েইতো !! কি আর করবে। অনেকেতো এবার 'কাল্লু ধোলাই' এর কথাই ভাবছিলেন !! কিন্তু এ কি হাল? একমাত্র সাকিব ছাড়া ব্যাটিং করার জন্য কি আর কোন প্লেয়ার বাংলাদেশে নাই? তাহলে আর কি দরকার ১১ জন প্লেয়ার দলে রেখে? সাকিব কে দিয়ে ব্যাটিং করিয়ে আর রাজ্জাককে দিয়ে বোলিং করালেই হয়।

আমি নির্বাচকদের আদৌ বুঝতে পারি না। তাদের সমস্যাটা কোথায়? এক আশরাফুলকে আমরা আর কতবার দেখব? আশরাফুলের সাম্প্রতিক পারফরম্যান্সগুলোর দিকে তাকালেই একটি ছোট বাচ্চাকেও যদি নির্বাচকের চেয়ারে বসানো হয়, সেও বলবে এই "ধুতরা ফুল" (আশরাফুল) এর আর প্রয়োজন নেই। এর পর আসা যাক উইকেটকিপার এর বেলায়। এই বাট্টু হালায় কি ালের কিপিং করে? ব্যাটিংতো পারেই না। নির্বাচকরা কি তার বিকল্প আর কোন কিপার কাম ব্যাটসম্যান খুজে পায় না? সারা বিশ্বে ক্রিকেট খেলুড়ে দেশগুলোতে উইকেটকিপার রা সাধারণত ওয়াল্ড ক্লাস ব্যাটসম্যান হয়।

আর আমরা এমনই দুর্ভাগা যে, ওয়াল্ড ক্লাস ব্যাটিংতো দূরে থাক, কিপিংটাই করতে পারে না ঠিকমত। পারে শুধু উইকেটের পিছনে দাড়িয়ে 'চিকা'র বাচ্চার মত কিচ কিচ করতে। আজ যে খেলা দেখাল আমাদের ছেলেরা, তাতে না আবার কাল্লু ধোলাই নিজেরাই খেয়ে বসে। বেশি অবাক হলাম রান আউটগুলো দেখে। কি অবস্থা।

তিন তিনটা রান আউট। এভাবে উইকেট বিলিয়ে দিয়ে আসার মানে টা কি ??? আমি হতাশ হতে চাই না। পরবর্তী ম্যাচে আমরা নিশ্চয়ই ভাল খেলব। কিন্তু একটাই কথা, কাউকেই আমরা যাতে ছোট করে না দেখি। বর্তমান জিম্বাবুয়ে টিম কিন্তু অনেক ম্যাচিউরড, খেলার দিক থেকে।

এটা আমাদের ভুলে গেলে চলবে না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।