আমাদের কথা খুঁজে নিন

   

শীত আসছে, ঢেকে দিতে হবে রাস্তার ধারের ঐ উলন্গ ছেলেটাকে

তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান, // সকল সাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখ নিজ প্রাণ

শীত আসার আগেই আমাদের নিজেদের অপ্রয়োজনীয়-প্রয়োজনীয় কিছু পোষাক আলাদা করে রাখা উচিত। আমরা কি এবার সিদ্ধান্ত পারি না যে, প্রত্যেকে অন্তত একজন শীতার্তকে জড়ি্যে দেব গরম কাপড়ে? প্রার্থী সুকান্ত ভট্টাচার্য্য হে সূর্য ! শীতের সূর্য ! হিমশীতল সুদীর্ঘ রাত তোমার প্রতিক্ষায় আমরা থাকি, যেমন প্রতীক্ষা ক'রে কৃষকের চন্চল চোখ, ধানকাটার রোমাণ্চকর দিনগুলির জন্যে। হে সুর্য, তুমি তো জানো, আমাদের গরম কাপরের কত অভাব ! সারারাত কড়কুটা জ্বালিয়ে, এক-টুকরো কাপড়ে কান ঢেকে, কত কষ্টে আমরা শীত আটকাই ! সকালের এক-টুকরো রোদ্দুর_ এক-টুকরো সোনার চেয়েও মনে হয় দামী। ঘর ছেড়ে আমরা এদিক ওদিকে যাই এক-টুকরো রোদ্দুরের তৃষ্নায়। হে সুর্য ! তুমি আমাদের স্যাতস্যাতে ভিজে ঘরে উত্তাপ আর আলো দিও, আর উত্তাপ দিও, রাস্তার ধারের ঐ উলন্গ ছেলেটাকে। হে সুর্য! তুমি আমাদের উত্তাপ দিও-- শুনেছি, তুমি এক জ্বলন্ত অগ্নিপিন্ড, তোমার কাছে উত্তাপ পেয়ে পেয়ে একদিন হয়তো আমরা প্রত্যেকেই এক একটা জ্বলন্ত অগ্নিপিন্ডে পরিনত হব ! তারপর সেই উত্তাপে যখন পুড়বে আমাদের জড়তা, তখন হয়তো গরম কাপড়ে ঢেকে দিতে পারবো রাস্তার ধারের ঐ উলন্গ ছেলেটাকে। আজ কিন্তু আমরা তোমার অকৃপণ উত্তাপের প্রার্থী ।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।