আমাদের কথা খুঁজে নিন

   

আঁর পইল্লা পোষ্টে অঁনরা-রে চাঁটগাঁর ঐতিহ্যবাহী হানা-দানার শুভেচ্ছা!

আঁই চাঁটগাঁইয়্যা বদ্দা। চাঁটগা আঁর প্রিঅ শ-র। আঁই জরমের পর চাঁটগার আলো বাতাস হাইয়ে ব-র অঁইদি, ইতাল্ল্যায় চাঁটগাঁর প্রতি আঁর কইলজ্জার ভীতর বিশাল এক্কান জাগা তইরী অঁয়ে। চাঁটগাঁর ঐতিহ্য, চাঁটগাঁর মাইনশের সুখ দুঃখ আঁই চাঁটগাঁর ভাষায় অঁনারার মাঝে তুলে ধইত্ত্য
বলগের বদ্দা ও বইন অক্কল ইবা আঁর পইল্লা পোষ্ট। বলগে আঁর পইল্লা পোষ্টে অঁনরা-রে চাঁটগাঁর ঐতিহ্যবাহী হানা-দানার শুভেচ্ছা জানাইয়া শুরু গইরল্লাম।

চাঁটগাঁর ঐতিহ্যবাহী হানা-দানার মধ্যে উঁনি, মইষখাইল্লা পান, মেজ্জাইন্না গোস্ত, পইল্লা মাছ, লইট্টা মাছের হতা হন যায়। আঁই আশা গরি বলগের আগামী দিনগুন আঁরার এক্যোয়াত্রে ভালা ভাবে হাডিব। বেয়াগ্গুনরে আঁর কলিজার ভিতরে-ত্তুন আন্তরিক শুভেচ্ছা জানাইর। আঁই সব সময় অঁনারার ফুয়াঁরে চাঁটগাঁর ভাষায় লেহালেহি , মন্তব্য ইত্যাদি গর-গইম। কেউ যদি আপাতত ন-বুঝঅনও আশা গরি আগামীতে আস্তে আস্তে আঁর চাঁটগাঁর ভাষা রপ্ত গরি ফেলাইবেন।

বেয়াগুন-রে ধন্যবাদ। অঁনারার আগামী দিনগুন ভালা যাক। বিঃদ্রঃ- আঁরার চাঁটগাঁর ভাষায় চন্দ্রবিন্দুর(ঁ) ব্যবহার বেশী এবং 'ক' এর উচ্চারণ বেশির ভাগ ক্ষেত্রে 'হ' উচ্চারণ হয়।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।