আমাদের কথা খুঁজে নিন

   

ওগো..একটু ভালবেসো



চোখ রেখেছি চোখের তারায় মন দিয়েছি মনে তাইতো লো সই, পরান আমার কাঁপছে ক্ষনে ক্ষনে। ইচ্ছে করে জোর ছুটে যাই তোমার কোলে চুপ শুয়ে যাই নয়ন ভরে তোমায় দেখি নিত্য দিবস রাতি তুমি আমার জনম জনম জীবন চলার সাথী। শুনতে কি পাও এই আমাকে মন ডুবিয়ে মেঘের বাঁকে জলদি তবে এসো মুঠোয় পুরে হাত দুখানি একটু ভালবেসো ওগো..একটু ভালবেসো..

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।