আমাদের কথা খুঁজে নিন

   

সাত বছর পর হারানো কলম-বন্ধু ফেসবুকে

সত্যই সুন্দর, সুন্দরই সত্য- জন কীট্স

ফেসবুকে আমার সচার-আচারই ফ্রেন্ড রিকোয়েস্ট এসে থাকে। পরিচিত, অপরিচিত ‍অনেকের কাছ থেকেই। পরিচিত বন্ধুদের ফেসবুকে এ্যাড করতে কোন ঝুকি নেই। অপরিচিতদের বেলায় একটু সতর্ক হয়ে বন্ধু হওয়ার অনুরোধ গ্রহন বা উপেক্ষা করে থাকি। কারণ অনেক ফেইক আইডি থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট এসে থাকে।

এরা প্রায়শঃই তাদের ওয়ালে আপত্তিকর ছবি ‍আপলোড করে এবং অন্যদেরকে আপত্তিকর ছবিতে ট্যাগ করে বিব্রতকর অবস্থায় ফেলে থাকে। তাই ফ্রেন্ড রিকোয়েস্ট এলে আইডি’র নাম, ইনফো এবং অন্যান্য তথ্য বা ছবি (যদি উন্মুক্ত থাকে) দেখে নিরাপদ মনে হলে যোগ করে নিই, না হলে না। এমনই এক ফ্রেন্ড রিকোয়েস্ট এলো ৩১ এক্টোবর, ২০১০। নাম: সামিনী চৌধুরি, ঠিকানা: কাঠমন্ডু, নেপাল। প্রোফাইলের প্রায় সব তথ্য/ছবি ই উন্মুক্ত।

ইনফোতে লেখা আছে তার জন্মতারিখ, ভাই-বোনের নাম, পড়াশোনা ইত্যাদি। বেশ কয়েকটি ছবি এ্যালবাম আছে তার, তাতে অনেক ছবি যোগ করা হয়েছে। বিভিন্ন ঝাকঝমকপূর্ণ অনুষ্ঠানের অনেক চমৎকার কিছু ছবি। সব কিছু দেখে নিশ্চিত হলাম এটা আর যাই হোক ফেইক প্রোফাইল নয়। অ্যাড করে নিলাম।

সাথে তার ওয়ালে লিখলাম: Thanks for adding, have a nice time....You are beautiful .... কয়েক সেকেন্ডের মধ্যেই তার কাছ থেকে একটা মেসেজ এলো: হেই, দিস ইজ সামিনী চৌধুরি... 7 years back i had a penfriend who co-incidently happened to have same name as urs... so, i was just wandering if it were u..... hoping to get a true and quick response... n do have a gr8 time ahead n have a gr8 day... bye n take care তার মেসেজ পড়েই চিনতে পারলাম এই সেই সামিনী, যার সাথে আমার সাত/আট বছর আগে আমার কলম বন্ধুত্ব ছিলো। তার সাথে আমার ভাবের আদান প্রদান শুরু সেই ২০০২ সালের মাঝামাঝি থেকে। তার ঠিকানা পেয়েছিলাম কলম-বন্ধু খোজার এক মাগ্যাজিনে। চিঠি লিখলাম এবং সত্যি সত্যি কিছু দিন পর তার জবাবও পেলাম। সে তখন মাত্র ক্লাশ সেভেনের ছাত্রী, কিন্তু তার হাতের লেখা ছিলো অসাধারণ রকমের সুন্দর।

সবেমাত্র এসএসসি পাস করে কলেজে পা রেখেছি। তাই চারপাশের জগৎটাকে অনেক রঙ্গিন মনে হতো। ঝোক ছিলো অনেক কিছুতেই- গল্পের বই পড়া, গান শোনা, ভ্রমণ, অজানাকে ‍জানা, অচেনাকে দেখা! এই নেশা থেকে বন্ধু খোজার নেশায় পেয়ে বসে ছিলো। দুর্ভাগ্যবশতঃ তার সাথে খুব বেশী চিঠি আদান-প্রদান হওয়ার আগেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলো। তার চিঠির জবাবে চিঠি লিখলাম কিন্তু অনেকদিন হয়ে গেলেও তার উত্তর আর পেলাম না।

তারপর আরও একটা চিঠি তাকে পাঠালাম কিন্তু ইতিমধ্যে তার ঠিকানা পরিবর্তন হয়ে গিয়েছিলো। তাই চিঠি আর তার হাতে পৌছায় নি। তবে কিশোর মনের মনস্তত্ব যে কতো বিস্তৃত তার উজ্জল দৃষ্টান্ত স্বরুপ আমাদের দু’জনের কাছেই রয়ে গেলো দু’বন্ধুর কাছ থেকে পাওয়া কিছু স্মৃতি! হ্যাঁ তার কাছ থেকে পাওয়া চিঠি আর তার নিজের এক কপি ফটোগ্রাফ আমার সংগ্রহে জমা রয়ে গেলো। তার সংগ্রহে থেকে গেলো আমার কাছ থেকে পাওয়া আমার একমাত্র চিঠিটি। সময়ের সাথে সাথে আমাদের দু’জনের মন থেকে বন্ধুত্বের এই স্মৃতি মন থেকে হারিয়ে গেলো।

সারির প্রথম মেয়েটি সামিনী, সাত বছর আগে পাঠানো ছবি, এটি তার ক্লাশ ফোরে তোলা ছবি। ফটো-অ্যালবাম খুলে তার ছবি চোখে পড়লেও এক সময় তা আর আবেগ তৈরি করতো না, দূর-দেশের একটি মেয়ে যার সাথে আমার মাত্র দু’একটা চিঠির আদান-প্রদান হয়েছে সে-কি আমায় মনে রেখেছে? না, খুব সম্ভবত না, রাখলে এতোদিন যোগাযোগ থাকতো! দীর্ঘ আট বছর। যখন তার সাথে যোগাযোগ হয় তখন আমি সদ্য এস এস সি পাস করে কলেজে প্রবেশ করেছি। যদি প্রাইভেট ভার্সিটিতে পড়তে পারতাম এতোদিনে মাস্টার্স শেষ হয়ে যেতো, যদিও আমি এখন পর্যন্ত কেবল অনার্সের শেষ বর্ষে পৌছতে পেরেছি। কিন্তু আমার থেকে তিন বছরের জুনিয়র সামিনি এখন মেডিক্যাল সেকেন্ড ইয়ারের ছাত্রী! যখন তার মেসেজ পেলাম স্মৃতিপট থেকে ভেসে ওঠলো তার ছবি আর চিঠি।

আমি তার মেসেজের জবাবে মেসেজ লিখার ধৈর্য্য রাখতে পারলাম না। ফেসবুক অনলাইন চ্যাটে তাকে লিখলাম: I am that person! সামিনী লিখলো, Are you sure? তার পরের গল্পটুকু আমাদের কথোপকথন থেকে শেয়ার করছি! 19:00 Me: Yes, I am! 19:00 Samini: well for that i wud be asking u few questions if u donot mind 19:00 Me: I can remember your name now Yes, you can 19:00 Samini: what is ur father's name? 19:01 Me: You have a younger sister, right? 19:01 Samini: yes i do 19:01 Me: Abdur Rashid 19:01 Samini: i mean she is elder n ur mother's name? 19:01 Me: I did send that letter to your sister's name And it was you who sent me the response, right? 19:02 Samini: well i guess well its a pleasure meeting u again 19:03 Me: My mom's name is Khodeza Begum 19:03 Samini: actually i foud that letter yesterday u r the person i m really glad to meet u again 19:03 Me: It is really amusing! 19:03 Samini: hehe 19:03 Me: Me too! : ) 19:04 Samini: well i found it among the old memeories so thought of searching for u on facebook n there u are 19:04 Me: I almost forgot you, but now I can remember everything 19:05 Samini: hehe well i was a kid then i studied in class seven i wonder if my letter ever reachhed to u 19:05 Me: I was student of SSC level 19:05 Samini: ya u had written that in ur letter 19:06 Me: Yes, standarde seven, I remember 19:06 Samini: and congratulations for passing with A grade hehe 19:06 Me: ha ha ha, thanks 19:06 Samini: u r welcome 19:06 Me: I am now student of BA Honours final year thanks 19:07 Me: Studying English Literature 19:07 Samini: thats gr8 its a subject of my interest too 19:07 Me: thanks, but not as great as you say So, you are studying MBBS? 19:08 Samini: well i am expecting to learn more of litratuure from u yup second year 19:08 Me: that's great! 19:08 Samini: well not till now 19:08 Me: I was a student of Science group up to HSC 19:09 Samini: ok well field donot really make a differnce all that matter is how we perform at work 19:10 Samini: So, what about your family, I mean how are your parents and your sister? 19:10 Samini: well they are all fine n urs?? 19:11 Me: Yes, it is, but reality in my country is different 19:11 Samini: i mean how are ur brothers, sisters and their better halves n parents 19:11 Me: I have lost my dad last year 19:11 Samini: well the society is almost same everywhere but we need to change our thoughts oh i m really sorrie 19:11 Me: My mom is fine, but she is a diabetic patient 19:12 Samini: she needs to be really careful 19:12 Me: I still don't have a better half, friend! 19:12 Samini: haha 19:12 Samini: well u r still studdying 19:12 Me: Yes, still 19:12 Samini: i'm sure some 1 got to be waiting for u 19:13 Me: May be, or may not be 19:13 Samini: well it must a sure thing 19:13 Me: Are you married yet? 19:13 Samini: well not yet not atleast for next 7-8 years 19:13 Me: Then, there is an opportunity left for me surly 19:14 Samini: haha 19:14 Me: Ha ha 19:14 Samini: welll that was sweet of u but i guess u will have to wait too lon then the someone special of urs i mean the one god fixed for u might get upset lolz 19:15 Me: that's not a matter, friend! lolz 19:15 Samini: jokes apart howz life? 19:16 Me: well, life is really difficult here 19:16 Samini: ok hurdles make us strong... 19:16 Me: yours? 19:17 Samini: well mine is i donot know 19:17 Me: but sometimes hurdles make you fall 19:17 Samini: i m living with my parents soo till date its the way they have kept me safe 19:17 Me: that sounds you are going through a pleasant time 19:18 Samini: i sure wud get to know more abt life once i start living on my own Me: so what if we fall ... wecan always get up n walk again in our way well pleasent i dunno 19:18 Me: hmm, that talking like philosphers 19:18 Samini: we realize whats pleasent once we happen to know the non pleasent 19:19 Me: Yes, it is. I am really glad I have got you back; thanks to facebook 19:20 Samini: yeah thanks to face book its alway pleasent to meet old friends 19:20 Me: yes, it is What happened to my second letter to you? Did you get it? 19:21 Samini: no i didnot get any further letters 19:21 Samini: Oh, that was sad 19:21 Samini: well it ain't anymore 19:22 Me: I sent another letter to you And waited for your response for a long time 19:22 Samini: yeah waiting must have been a pain .. i too hate waiting 19:22 Me: Then, one day left the hope of your response 19:23 Samini: but as it is said all is well that ends well 19:23 Me: Yes, it is I think we are starting again, it is not the ending 19:23 Samini: of course a good new start but in a differnt way 19:24 Me: So, tell me something about you; your life, study and future plan 19:25 Samini: well i donot have anything planned for future in specific still i m hoping to complete my mbbs work for a while n then study further 19:26 Me: ( I think I still have your letter stored in the old paper box, I am sure I will get it if I search for it) 19:26 Samini: hehe well thank u Me: Which year are you in now? 19:27 Samini: hey i gotta go rite now second year mom called 19:27 Me: Ok, see you soon take care 19:27 Me: bye talk to u later or if u'll be online for next 15 mins i'll be back ok bye 19:27 Me: ok, I am waiting for you 19:28 thanks

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।