কোথাও হারিয়ে যেতে চাই
তোমাকে আমি বলতে চেয়েছি
একটি কথা
কিন্তু তোমারে কেন যেন তা
হয় না বলা ।
তখন আমি নিজেকে নিজেই
প্রশ্ন করি
কেন আমি তোমাকে বলতে পারিনা
আমার হৃদয়ের কথা, মনের কথা
আমার ভালোবাসার কথা ।
তখন আমার মনের অজান্তে ভেসে আসে
তোমার হাসি মাখা মুখ
যে মুখের দিকে চাইলেই
কেন যেন সব মনের কথা
আমার হৃদয়ের কথা
আমার ভালোবাসার কথা
সব হরিয়ে যায় গহীনে ।
তখন তোমার প্রতিক্ষায় চেয়ে থাকি
কখন যে আবার তোমার সাথে
হবে আমার দেখা
এই বলে ভাবি- হয়তো অবশেষে তোমাকে
বলতে পারবো আমার মনের কথা
আমার হৃদয়ের কথা
আমার ভালোবাসার কথা
যা আমি আর কাউকে বলিনি কখনো ।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।