ট্র্যাকে নামলেই উসাইন বোল্টের জয়টা যেন অবধারিতই হয়ে গেছে। আজও তার ব্যতিক্রম হলো না। ২০০ মিটারের সেমিফাইনালে প্রথম হয়েই চলে গেলেন ফাইনালে। বিশ্বরেকর্ডধারী এই অ্যাথলেট অবশ্য টাইমিংয়ের বিচারে নামের প্রতি সুবিচার করতে পারেননি। দৌড় শেষ করেছেন ২০.১২ সেকেন্ডে।
২০০ মিটার সেমিফাইনালে সেরা টাইমিংটা করেছেন যুক্তরাষ্ট্রের কার্টিস মিচেল। প্রথম সেমিফাইনালে ১৯.৯৭ সেকেন্ডে দৌড় শেষ করে নিশ্চিত করেছেন ফাইনালের টিকিট। মিচেল ছাড়া আর মাত্র একজনই ২০ সেকেন্ডের নিচে ছুঁতে পেরেছেন ফিনিশিং লাইন। যুক্তরাজ্যের অ্যাডাম গেমিলির টাইমিং ছিল ১৯.৯৮ সেকেন্ড। তৃতীয় সেমিফাইনাল থেকে তিনিই হয়েছেন প্রথম।
আগামীকাল রাত ১০.১০ মিনিটে ২০০ মিটারের সোনা জয়ের অন্তিম লড়াইয়ে আবারও ট্রাকে নামবেন বোল্ট। ২০০৯ সাল থেকে টানা দুটি আসরে এই ইভেন্টের সোনা জিতেছেন এই জ্যামাইকান অ্যাথলেট। ২০০৯ সালে বার্লিন চ্যাম্পিয়নশিপেই গড়েছিলেন ১৯.১৯ সেকেন্ডের বিশ্বরেকর্ডটি। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।