আমাদের কথা খুঁজে নিন

   

আইন ভেঙ্গে বাংলাফোনকে ট্রান্সমিশন অনুমোদন: ব্যবস্থা নিতে মন্ত্রণালয়ের নির্দেশ

(প্রিয় টেক) টেলিযোগাযোগ আইনের 'ধারা ৪০' ভঙ্গ করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি বাংলাফোনকে ফাইবার অপটিক নেটওয়ার্ক ট্রান্সমিশন সেবার অনুমোদন দিয়েছে। বিধান বহির্ভূত অনুমোদন দেওয়ায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় ফিক্সড ফোন ও ইন্টারনেট সেবার লাইসেন্সধারী প্রতিষ্ঠানের ব্যাপারে ব্যবস্থা নিতে বিটিআরসিকে নির্দেশ দিয়েছে। এদিকে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি আখতারুজ্জামান মঞ্জু এ প্রসঙ্গে প্রিয়.কমকে বলেছেন, আইন ভেঙ্গে কাউকে অতিরিক্ত সুবিধা দেওয়া আমি সমর্থন করি। যদি অতিরিক্ত সুযোগ দিতেই হয় তাহলে অন্যদেরকেও একই সুযোগ দিতে হবে।

সোর্স: http://tech.priyo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।